somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের গল্প

১৯ শে মে, ২০১৪ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-তুমি কবে আসবা?
-এইতো পরীক্ষা শেষ হলেই চলে আসবো।
-পরীক্ষা শেষ কবে?
-আর মাত্র ক'টা দিন বাকি।
-আমি জানি তুমি আসবানা। কতদিন থেকে বলতেছো আসবা আসবা। আজো আসো নাই।
-এইবার আসবো। পরীক্ষা শেষ হলেই চলে আসবো।
-আর কয়দিন বাকি?
-মাত্র এক সপ্তাহ। একটু সবুর করো।
-ক'দিন আগেই না বললা এক সপ্তাহ?
-পরীক্ষা আবার পিছাইছে।
-পরীক্ষা দিয়াই সোজা চলে আসবা। না হলে তোমার সাথে আর কথা বলব না।
-আচ্ছা।
-আসার সময় আমার জন্য লিচু আনবা।
-আচ্ছা। (কেমনে বুঝাই এইটা লিচুর সিজন না)
-আর আঙ্গুর আনবা।
-আচ্ছা। আর কিছু?
-চিপস আর বিস্কুট আনবা।
-আচ্ছা।
-আমার সাইকেল যেটা কিনে দিছিলা ওইটা নষ্ট হয়ে গেছে। আসার পরে ওইটা ঠিক করে দিবা।
-আচ্ছা।
-নাহিন আমারে মারে। তুমি আইসা তারে মারবা।
-আচ্ছা আমি বিচার করমু। তুমি কিন্তু তারে মাইরো না। আর সাহান এর সাথে মারামারি কইরো না। তারে আদর কইরো।
-সে আমারে ভাইয়া ডাকে না। নাম ধরে ডাকে।
-আমি আইসা তারে বুঝাইয়া কমু।
-তুমি কিন্তু পরীক্ষা শেষ হলেই চলে আসবা।
-এইবার দেইখো ঠিক ঠিক চলে আসবো।
-আর মন দিয়া পড়াশোনা করবা।
-আচ্ছা।
-ভালো করে পরীক্ষা দিবা।
-আচ্ছা। তুমি কি পড়াশোনা ঠিকমতো করো?
-করি। আমারে এখন ছোটমামা পড়ায়।
-স্কুলে আর মক্তবে যাও তো?
-যাই। এখন আমি একলা যাইতে পারি।
-একলা যাবা না,আম্মার সাথে যাবা।
-আচ্ছা।
-মামার জন্য দোয়া কইরো।
-করি তো।
-কি দোয়া করো?
-নিরুত্তর। (আমারে সম্ভবত তার দোয়া জানাতে চায় না।)
-নানু ভালো আছে? নানুরে ফোনটা দাও।
-এই নাও কথা বলো।

ছয় বছর বয়সী ভাগ্না রেদওয়ান ফোন আম্মার হাতে দেয়। মাকে সালাম দেই। সালামের জবাব দিয়ে মা জিজ্ঞেস করেন- কেমন আছিস?
আমি ভালো নেই এই কথা মাকে কিভাবে বলি? আমি তাই মিথ্যা করে বলি-ভালো আছি। মা তবু কিভাবে জানি বুঝে যান আমি ভালো নেই। ফোনের ওপাশে তার দীর্ঘশ্বাসের শব্দ শুনি।
-আসবি কবে?
-পরীক্ষাটা শেষ হলেই চলে আসবো।
-তোর পড়াশোনা শেষ কবে? আর কয় বছর বাকি?
-এইতো মা আর মাত্র ক'টা বছর।
-ততদিন কি আমি বাচবো?

আমি কি জবাব দেবো ভেবে পাই না,কানে মোবাইল ধরে তাই চুপ করে থাকি।
ছাদে প্রচন্ড বাতাস। আজ হয়তো বৃষ্টি হবে।
ফোনের ওইপাশে মা কাঁদেন। কাঁদেন আর আহাজারী করেন।
-সারা জীবন কষ্ট করলাম। তোর বাপে সারাটা জীবন কষ্ট করতে করতে মারা গেলো। কোনদিন আমিও চইলা যামু। আমাদের কপালে আর সুখ নাই। পুড়া কপাল আমার।

দূর বহুদূর থেকে ফোপানির আওয়াজ শুনি। সে আওয়াজ ক্ষীন হয়ে আসে ক্রমে,প্রতিধ্বনি হয়ে আমার কানে বাজতে থাকে। বাতাসের বেগ বাড়ে,আমি আর কিছু শুনি না। শো শো শব্দে বাকি সব চাপা পড়ে যায়।
আকাশ ভেঙ্গে কখন যে ঝুমঝুম করে বৃষ্টি নামে আমি টের পাইনা। ছাদের কোনায় আমি তখনো বসে থাকি। কানে ধরা মোবাইল ফোনটি তখনো ভিজতে থাকে। শব্দহীন পৃথিবীতে আমার অনুভুতিগুলি সব ভোতা হয়ে যায়।

আমার চোখে ওকি অশ্রু? না না ওটা অশ্রু হতে যাবে কেনো? ওটা নিশ্চয়ই বৃষ্টির জল।
আমি যে প্রতিজ্ঞা করেছি কাঁদবো না। আমার যে কাঁদতে নেই!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×