গতকাল বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটা প্রতিবেদন দেখলাম
কোন একটা এলাকায় ''স্কুল ছাত্রী কে ধর্ষণ'' ।
অস্বাভাবিক কিছু না...প্রতিনিয়তই এইরকম একটা,দুইটা প্রতিবেদন
যেকোনো পত্রিকাতেই থাকে
কথা সেটা না... কথা হচ্ছে আমরা যারা ধর্ষণের শিকার হওয়ার
কারন হিসেবে মেয়েদের অশালীন পোশাকের দোষ দিয়ে থাকি,
কখনও কি ভেবে দেখেছি অশালীন পোশাক পরা কয়টা মেয়ে
ধর্ষণের শিকার হয়েছে ? হাতে গোনা কয়েকটা ।
বেশিরভাগ ক্ষেত্রেই কোন না কোন স্কুল ছাত্রী ই
এই পাশবিক আচরনের শিকার হচ্ছে । কিন্ত কেন ?
বাংলাদেশে সবচেয়ে শালীন,ভদ্র,পরিপাটি কোন পোশাক
যদি থেকে থাকে তাহলে সেটা হল স্কুল ড্রেস ।
তারপরেও তারাই কেনো বারবার ধর্ষণের শিকার হবে ?
আসলে ড্রেস আপ কোন সমস্যা না... সমস্যা হচ্ছে আমাদের মানুষিকতায় ।
মানুষিকতার পরিবর্তন ছাড়া ধর্ষণ প্রতিরোধ সম্ভব হবে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



