somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুচ্ছ কবিতা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে ব্লগে ৩ বছর পেড়িয়ে ৩ বছরের সাথে আরো প্রায় আড়াই মাস যোগ হতে চললো অথচ আমার নতুন কোন পোস্ট নেই। এইটা কোন কথা হলো?

তাই আজকে আবার কবিতা দিয়ে শুরু করব ভাবছি। আমার সকল সহ ব্লগার, বন্ধু ব্লগার এবং ব্লগ জননীকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের প্রতি উষ্ণ অভিনন্দন রইলো। তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আশা করি আপনারা সবাই খুব খুব ভাল আছেন।



গুচ্ছ কবিতা
১.

সে যে কোন দুঃখে কাঁদে! না নদী জানে, না সে। পথ পেড়িয়ে সে যদি অন্য কোথাও হারিয়ে গিয়ে আবার কাঁদে, আবার কাঁদে; তাহলে হয়তো তাকেই জীবনের রসায়ন বলে।

২.
জলমগ্নতার ইতিহাস পুরোনো। ধারাবাহিকতার ধারায় ডুব দিয়ে সে কখনো মানুষকে বোঝেনি। কিই বা এমন ক্ষতি হবে যদি সে আর মানুষ বিপরীত পথে চলে? হিসেব না মিললেও অনেকে নির্বিকার থাকে। হয়তো বিপরীতে চলেছিল বলে সৌম্য মুখটি তার আর দেখা হয়নি। মুগ্ধ চোখে তিরস্কার করে বলা হয়নি অবুঝ অভিযোগগুলো। কে জানে, হয়তো সেসব শুধু অভিযোগই ছিল, মুক্তির স্লোগান ছিল না।

৩.
আমার দুই বন্ধু এখন সুন্দরবনে। সেখানে না কি বাঘ আর হরিণের মায়াময় প্রেম চলছে। ওরা প্রেমে বিশ্বাস না করলেও জীবন্ত বায়স্কোপ দেখার বিষয়ে অতিমাত্রায় উৎসাহী। মহাসমারোহে একদিন যাত্রা করল বনের পথে। যেতে যেতে বহুদূর পথ পেড়িয়ে তরঙ্গের যোগাযোগ ছাড়িয়ে তারা দু'জনে এখন নিরুদ্দেশ। মাঝে মাঝে ভয় হয়। মুঠোফোনে ধরা যায় না। ফোন দিয়েছিলাম আজ সন্ধ্যায়। ওপাশের মেয়েটি বলব, ওকে সে ধরতে পারছে না। কে জানে কোথায় সে! আমার মন বলছে, তাকে বাঘে খেয়ে ফেলেছে। এরপর দ্বিতীয়জনকে ফোন করেছিলাম। এবারেও মেয়েটি বলল তাকে না কি খুঁজে পাওয়া যাচ্ছে না। একই নারী কি করে এতোজনকে একসাথে খুঁজে ফিরতে পারে তা আমার বুঝে আসে না। এবারো কেন যেন আমার মন বলল, ওকে বাঘে খেয়ে ফেলেছে। যাহ শালা, সবাইকে বাঘে খেয়ে ফেলছে এখন। ওদেরকে বনের বাঘে খেল। আমাকে তো প্রতিদিনই নাগরিক বাঘে খাচ্ছে।

৪.
সুরম্য বাঁধাই করা মৃদু গুঞ্জনে ভরপুর রেস্তোরাঁয় বসে চিকেন পদযুগল চিবাই আর সাহিত্য নিয়ে বুলি কপচাই। আর্থোপোডার পা কুড়মুড় করে খেতে খেতে ভাবি এই তো অক্টোপাসের জীবন। অর্পিত এবং স্বীয় কার্য সমাপনকল্পে সফলতা শেষে গভীর পানীয় পেটে চালান করে ভাবের জগতে উৎসব উদযাপন করি। অট্টহাসিতে ফেটে পড়ার আড়ালে তীব্র আত্ম অহংবোধে মূর্ছা যাই। ভাবি আমি বিজয়ী হতে পেরেছি। কত শত সহস্র আবেগ যে পেছনে ফেলে তাকে দুমড়িয়ে মুচড়িয়ে আজ এখানে এসে বুক ভরে বাতাস টেনে নিতে পারছি, তার পুরোনো ইতিহাস চোখে ভাসতেই নিজেকে পরাজিত বিবেকহীন ছাড়া মানুষ বলে মনে হয় না কখনো।

৫.
খালি চোখে সব কিছু কেমন নগ্ন লাগে। পোশাক না পাল্টালে বুঝি তাকে বৈচিত্র্য বলে না? কে জানে লোকের কি এমন গভীর চোখ থাকে !!!


ছবিঃ অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×