করোনার এই মহাসংকটা কালে নানান দেশ, নানান সরকার, নানান পেশার জনগন নানান সমস্যায় আছে। এই সমস্যার কারনে অনেক দাবি করছে তাদের নিজ নিজ পেশার জন্য প্রোণদনা বা ভুতুর্কি। কেউ কেউ দাবি করছে বাড়ি ভাড়া মাফ করার,স্কুলের বেতান মাফ করার বা কম নেওয়ার কারন হিসাবে বলছে তাদের তো এখন বিদ্যৎ বিল, ইউটিলিটি বিল অমুক তমুক দিতে হচ্ছেনা, চাইলেই তো তারা কিছু কম নিতে পারে।
করোনার এই মহাসংকটকালে নানান পেশার মানুষ তাদের পেশার কারনে সেবা দিয়ে যাচ্ছেন, অফিস করছেন এবং তারা বিভিন্ন আর্থিক সুবিধাও পাবেন বেতন বা র্যাংকিং অনুসারে।
তো, এখন যারা ওয়ার্ক ফর্ম হোম করছেন বা ফুললি ছুটিতে আছেন, তারা কি একবারও পেশ করেছেন দাবি যে আমরা বেতন টা ৭৫% বা ৮০% বা ৯০% কম নেই, কারন আমাদের তো অফিস যাতায়াতের খরচ নেই, অফিস যাতায়াতের কারনে সময়, কষ্টের কোনো সমস্যা নেই।
কথায় কথায় চিকিৎসা বা অন্য কোনো কিছুতে আমরা আমাদের প্রতিবেশি দেশের সাথে আমাদের অবস্থার তুলনা না করে ডাইরেক্ট তুলনা শুরু করি ইউরোপ, আমেরিকা, জাপান, কোরিয়া এর সাথে। তো সেই সকলে দেশের চাকুরিজীবিরা কিভাবে বেতন পাচ্ছেন একটু খোজ নিন ওয়ার্ক ফর্ম হোম করছেন বা ফুললি ছুটিতে আছেন এদের কাছ থেকে।
খোজ নেয়া হলে দাবি তুলবেন নাকি যেহেতু আমরা ওয়ার্ক ফর্ম হোম করছি বা ফুললি ছুটিতে আছি আমাদের তো অফিস যাতায়াতের খরচ নাই তাই দেশের এই সংকটকালে বেতন টা ৭৫% বা ৮০% বা ৯০% কম নেই??!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

