তোমার মনের শহরে আমি কি
অচেনা কেউ?
আগুন্তুক ভেবে আমায় করছে কি
হৃদয় প্রহরী ঘেউ?
দ্বিদ্ধা যদি চিনতে আমায়
তবে
দোষ দেবনা তোমায়।
আমার ভালো লাগায় তুমি
তোমার ভালো লাগায় অন্য কে
আমি জানি ভালোবাসতে
তুমিও জানো ভালোবাসতে
যদিও তা অন্য কেউ।
ভালো থাকুক আমাদের ভালোবাসা
ভালো থাকুক মুহূর্ত, স্বপ্ন, আশা.....
সখি
বলছি তোমায় হৃদয়হীনা, পাষাণ তুমি ভালোবাসা বুঝনা,
দুখি
জানি কি আমি তোমার মনেও একই অভিযোগ সুজন বুঝেনা।
পাইনা তোমার ভালোবাসা বলে
আমার হৃদয়ে আগুন জ্বলে,
শত অভিযোগ, শত অভিশাপ নিত্য তোমায় দেই
রাত জেগে, কষ্টো সয়ে উদাসি মন আশায় আমায় একদিন ভালোবাসবেই।
তোমার মনেও জ্বলছে আগুন, আমার দ্বিগুন
তোমার হৃৃদয় পোড়ার বাস্তবতা আরো করুণ,
তোমার ভালোবাসা তোমার ডাকে দিচ্ছে না সাড়া
আমার চেয়েও অস্থির অসহায় তুমি দিশেহারা।
সিগারেট, মদে সান্তনা খুজি কখনো বা বাউন্ডেলে নয়তবা দেবদাস
তোমার তো নেই দু:খ ভুলার উপায়, ব্যাথা বারোমাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


