
ইসলামের অন্যতম এবং মূল স্তম্ভ হলো ইবাদত নামাজ, আরবিতে সালাত। নামাজ বেহেশতের চাবি, কোন নামাজ? ফরজ নামাজ। নামাজ কয় প্রকার? নামাজ চার প্রকার- ফরজ, ওয়াজিব, সুন্নত (সুন্নত নামাজ দুই প্রকার) এবং নফল। ফরজ নামাজ না পড়লে গুনাহ হয়। শুধু মাত্র ফরজ নামাজেরই আযান আছে, ক্বাজা আছে। অনান্য নামাজের ক্বাজা নেই এবং আযান নেই। ঈদের নামাজ, জানাজার নামাজের আযান নেই।
ফরজ নামাজের গুরুত্ব এতই, যদি আপনি দাড়িয়ে নামায পড়তে অসামর্থ্য হন তবে বসে নামাজ পড়ুন, যদি বসে নামাজ পড়তে অসামর্থ্য হন তবে শুয়ে পড়ুন, এমনকি ইশারায়ও ফরজ নামাজ পড়তে হবে।
নামাজ বা ইবাদত শুধুমাত্র আল্লাহ এবং শুধুমাত্র আল্লাহর জন্য। নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য, নামাজ পাক পবিত্র থাকার জন্য, নামাজ যাবতীয় অইসলামিক কাজ থেকে বিরত থাকার জন্য। আল্লাহর কাছে প্রিয় ইবাদত নামাজ, আল্লাহর নিকটবর্তি হওয়ার মাধ্যম নামাজ।
ঈদের নামাজ ওয়াজিব। যদি নির্দিষ্ট সমস্যা থাকে তবে এই নামাজ না পড়ার কারনে গুনাহ হবে না। ঈদ উল ফিতরের নামাজ বা ঈদ উল ফিতর হয় সাওয়াল মাসের ১ তারিখে। কোনো কারনে সাওয়াল মাসের ১ তারিখে ঈদ উল ফিতরের নামাজ পড়তে না পারলে এই নামাজ সাওয়াল মাসের ২ তারিখেও আদায় করা যাবে (কুরবানি ৩ দিন দেওয়া যায়)।
নামাজ পড়ার অন্যতম প্রধান শর্তের মধ্যে অন্যতম হলো আপনার শরীর, পোশাক এবং নামাজের স্থান পাক সাফ থাকতে হবে।
এই ছবির সবাই নামাজ নিয়ে মশকরা করেছে। এই নামাজের নেতৃত্ব দানকারি সুনির্দিষ্টভাবে বিদাআত করেছে এবং নামাজের শর্তসমুহ ভঙ্গ করেছে। এখানে ধর্মের পালন নয়, ধর্মের প্রতি উদাসীনতা প্রদর্শন করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


