শেষ রক্তবিন্দু
কতগুলো টগবগে প্রাণ নিরন্তর ছুটছে,
বাবা-মার গন্ডি ছাড়িয়ে, ঘুমোবার সময় মাড়িয়ে,
তারা ছুঠছে তারা ছুঠছে ,
কিসের নেশায় তারা ছুঠছে?
তারা তাদের অধিকারের দাবীতে ছুঠছে।
হয়তোবা আর ঘরে ফিরবে না,
চৌরাস্তার মোড় ল্যম্পপোস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ মাতিয়ে রেখেছে।
তাদের একটাই দাবী,
দিনভর দলবদ্ব জ্বালাময়ী স্লোগান,
হাতে হাতে রক্তের তুলিতে আঁকা লিপলেট, পোস্টার।
রাতভর অধিকারের দাবীতে দেয়ালে দেয়ালে লিখা আমাদের দাবী মানতে হবে - মানতে হবে।
হঠাত ঠাস -ঠাস করে বুলেটের আঘাতে সব স্তব্ধ হয়ে গেল,
টগবগে প্রাণ থেমে গেল,
নতুন দেয়ালিখা পোস্টার থেমে গেল,
বুকের শেষ রক্তবিন্দু দিয়ে দেয়ালে নয় মাটিতে লিখে গেল সেই অধিকারের কথা,
জ্বালাময়ী স্লোগানে নয়,
খুব শান্ত স্লোগানে বলে গেল
`` রাষ্ট্রভাষা বাংলা চাই''।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



