আজ কি তাহলে আমরা ডুবেই যাচ্ছি সেই রক্ষার সাগরে। এই জীবন রক্ষার্থে, স্বার্থ রক্ষার্থে, ক্ষমতা রক্ষার্থে ইত্যাদি ইত্যাদি।
এভাবে যদি শিক্ষার অবাধ চক্রাকার পুঞ্জিকা রচনা চলতে থাকে, তাহলে কি পারবো আমরা নিজের মানসিকতা, সমাজ, তথা দেশের কোন পরিবর্তন আনতে......
কথা বলছিলাম শিক্ষা নিয়ে, আজ চলছে শিক্ষায় আগোছালো কালো ছায়ার ছাত্র রাজনীতির নামে এক অবাধ নৈতিকতা বিরোধী কর্ম পন্থা। তাই আজ ভাবি কিভাবে আমরা পাবো সুষ্ঠ ছাত্রত্বের পরিবেশ, এখন আর কি ভাবা যায় না নতুন নতুন উদ্ভাবন, গবেষণা। যেখানে একটি পরীক্ষা রূমে আজও দেখা যায় ছাত্রদের উসৃঙ্খল তান্ডব। ভাবা যায় কি শিক্ষকদের সরল মানসিকতাকে পুঁজি করে তাতেও চলে উলংগ নাচন। তাঁদের যেখানে ভাবান্তরের ঊর্ধ্বে রাখার কথা সকল আবর্জনা থেকে, সেখানে কী পাচ্ছি আমরা ?? তাদেরকে কেন পেলাম এভাবে...... শিক্ষকের দিকে মানসিক অবস্থানের কথা বলছিনা.. আমি বলছি শিক্ষকের মানসিক অবস্থার কথা। আবার সকল শিক্ষকের কথা বলছিনা কারন তারা হয়তো সমাজ ব্যবস্থার জন্য শিক্ষার হালটিও ধরার সাহস পাচ্ছেনা.......
একজন শিক্ষার্থী তার সনদ কিভাবে রক্ষা করা যায়, শিক্ষক কিভাবে তার চাকুরি রক্ষা করা যায়, সর্বোপরি সকলেই ব্যক্তির বাহ্যিক স্বার্থ নিয়েই ব্যস্ত রয়েই গেছে। তাতে কি আমাদের জাতি সত্ত্বা তথা দেশ রক্ষা পাবে...
পরিশেষে এটিই বলবো যে, আমাদের শিক্ষা ব্যবস্থা পাল্টানোর পুর্বে আমাদের পরিবর্তন করতে হবে শিক্ষা প্রশাসন কে...... নচেৎ রক্ষা করা যাবেনা প্রকৃত শিক্ষাকে। সেই সাথে কাজ করতে হবে নৈতিকতার সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের। নতুন কিছু দেওয়ার তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় এবং রক্ষায়...................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




