প্রাপ্তিকে নিয়ে আমাদের ব্লগারদের সফল্য, আমাদের একতাকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করল পাগলা হাওয়া। আমাদের সুখ যেন তার সইছে না। তা না হলে দল-মত, আদর্শের উধের্্ব একটি ফুলের মত অবুঝ, নিষ্পাপ শিশুকে নিয়ে ব্যঙ্গ করা কি কোন মানুষের কাজ, তা কি কোন ধর্মে আছে?
পাগলা হাওয়া অথবা ব্লগ মডারেটর যদি তার ঐ জঘন্য লেখাটি মুছে না দেয় তাহলে পণ করেছি এর প্রতিবাদ স্বরূপ আগামীকাল আমি আমার ব্লগের সব লেখা মুছে দেব। আর কখনো এখানে ব্লগাবো না।
ব্যস্ততা আর নিজের স্বার্থের জন্য প্রাপ্তি বুড়ির জন্য কিছুই করতে পারলাম না! তার বিরূদ্ধে পাগলা হাওয়ার লেখার প্রতিবাদ স্বরূপ আমার লেখার কবর দিতে পারলে আমার আত্মা এক বিন্দ ু হলেও শান্তি পাবে।
ওইতো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি প্রাপ্তি বুড়ি আমাকে বলছে, "আঙ্কেল কেন তোমরা আমার জন্য নিজে নিজে দুঃখ করো। আমারতো কিছুই হয়নি। কি হল- তুমি দেখি আমার মত হাসছো না? হা....স , প্লীজ একটু হাসো না....।" বুড়ির দিকে চেয়ে দেখি আসলেই ওর কিছুই হয়নি। ও শুধু হাসতে জানে। ফুলের মত নির্মল হাসি।
আমি কাপুরুষ। আমি পাগলার বিরূদ্ধে যুদ্ধ করতে চাই না, আমি যুদ্ধ করতে জানি না..................
আল্লাহাফেজ সকল মতভেদের সকল ব্লগার।
(ব্লগারদের কাছে অনুরোধ, প্লীজ পাগলার পোস্টটিতে মন্তব্য করে তাকে বা তার লেখাকে গুরুত্বপূর্ণ করতে যাবেন না)
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৬ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




