somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব বন্ধু দিবসে মহাজনীয় ভাবনা

০৬ ই আগস্ট, ২০০৬ ভোর ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু হল এক মাত্র শীতল আশ্রয়, যার সব সমস্যা খুলে বলা যায় এবং একে অন্যের সঙ্গে আনন্দ-বেদনা ও কষ্টগুলোকে শেয়ার করা যায়। তাই সম্ভবতঃ বিখ্যাত দার্শনিক এরিস্টটল বলেছিলেন, "বন্ধুত্ব হল দুই দেহে এক আত্মা"। এথর্াৎ বন্ধু হল জীবনের প্রয়োজন আর বাস্তবতার মধ্যে যার সরল বিচরণ।

বন্ধুত্বের শুরুর ইতিহাস আর পৃথিবীর ইতিহাস সমান বয়সী। তবে ঘটা করে বন্ধু দিবস পালনের ইতিহাস বেশি পুরনো নয়। 1935 সালে মার্কিন কংগ্রেস প্রতি বছরের আগস্টের প্রথম রোব বারকে জাতীয় বন্ধু দিবস হিসেবে ঘোষণা করে। যা আজকের বিশ্বে বন্ধু দিবস হিসেবে পরিচিতি পেয়েছে।

কিছু বন্ধুত্ব হয় প্রকৃতির খেয়ালে, কিছু হয় আত্মার তাগিদে, কিছু সংস্পর্শে এসে, কিছু আবার গড়ে ওঠে স্বার্থের প্রয়োজনে। একটি ছেলের অন্য একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব হয় আনন্দ-বেদনার সঙ্গী হয়ে কাছে পাওয়ার আশায়। মেয়েতে-মেয়েতেও বন্ধুত্ব হয় একই কারনে। কিন্তু ছেলেতে-মেয়েতে যখন বন্ধুত্ব হয়, তখন তার মধ্যে নির্ভরশীলতা নামক নতুন মাত্রা যুক্ত হয়। এজন্যই সক্রেটিস বলেছিলেন, " বন্ধুত্ব করার সময় খুব ধীর গতিতে এগোতে হবে এবং যখন বন্ধুত্ব হয়ে যাবে তখন সেটা স্থায়ী করতে হবে "।

দিন বদলের এই সময়ে প্রেম আর বন্ধুত্বকে এখন আর কেউ এক করে ফেলেন না। বন্ধু বন্ধুই । তাকে প্রেমিক হতে হবে এমন কোনো কথা নেই। প্রেম ভেঙে যেতে পারে কিন্তু বন্ধুত্ব থাকবে অটুট। এক দশক আগেও এই ঢাকায় তরুণ-তরুণীর ঘনিষ্ঠতার মানে ছিল নির্ঘাত প্রেম। অতঃপর বিয়ে। কিন্তু এখন আর তেমনটি নয়।

বন্ধুত্ব- তা শুধুই যে মানুষের সঙ্গে হবে এমন কোনো কথা নেই। বই হতে পারে সবচেয়ে ভালো বন্ধু। হতে পারে প্রকৃতি বা হালের কম্পিউটার। বন্ধুত্বের তাই চূড়ান্ত সীমানায় যেমন নেই দেশ-কাল-পাত্র, তেমনি নেই কোনো নির্দিষ্ট ছক। যে থাকবে কাছে, হাঁটবে পাশে, বিপদে হাত বাড়িয়ে দেবে, সে-ই প্রকৃত বন্ধু।

[গাঢ়]সবাইকে বিশ্ব বন্ধু দিবস দিবসের প্রাণঢালা শূভেচ্ছা।[/গাঢ়]

সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৬ ভোর ৪:৪৩
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×