somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুপার লাভ স্টোরি

২৪ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনিক ইত্তেফাক প্রিন্ট ইস্যু পড়তে আমি সময় ব্যয় করি সবের্াচ্চ 5 মিনিট। প্রধান প্রধান বিজ্ঞাপনগুলোই আমার আকৃষ্ট বিষয়। এই মাত্র লাঞ্চ শেষে দি ডেইলী ষ্টারে চোখ বুলাচ্ছি আর চা পান করছি। এমন সময় প্রায় আমার সমবয়সী আমাদের অফিস পিয়ন ইত্তেফাকের প্রিন্টেড সংখ্যাটি আমার কাছে বাড়িয়ে দিয়ে একটি ব্যতিক্রমী খবরের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলছে, "স্যার এইডা পড়েন"। প্রথম পেইজের খবরটি দেখলাম ওর গ্রামের বাড়ির এলাকার এবং সত্যিই ব্যতিক্রমী। আর তাই ব্লগে জমা রাখলাম। একটা পোস্টও বাড়ল।

[সাইজ=4]সুপার লাভ স্টোরি[/সাইজ]

প্রেমের অপূর্ব এক লীলা সমাচার নিয়ে রায়গঞ্জের রসিক মহল এখন সরগরম। প্রেমের এই বিরল ঘটনা ঘটেছে উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া চক অভিরাম গ্রামে। ঐ গ্রামের এককালের রূপগরবিনী তারাবানু (60) তার দ্বিতীয় স্বামী একই গ্রামের রফিকুল ইসলামকে (30) নাত জামাই হিসাবে বরণ করে নিয়েছেন। সতীন এখন তার বড় মেয়ের 15 বছরের কন্যা লিপি খাতুন। এ ঘটনা এখন এলাকায় সবার মুখে 'সুপার লাভস্টোরি'। সরেজমিনে গেলে গ্রামবাসী জানায়, গ্রামের গৃহবধূ তারাবানু প্রায় 15 বছর আগে বিধবা হন। একই গ্রামের রফিকুল ইসলাম প্রেমলীলার নায়ক তখন 15 বছরের কিশোর। পাড়াপড়শি সম্পর্কে সদ্যবিধবা নানী তারাবানুর সাথে তার মধুর সম্পর্ক গড়ে ওঠে। 5 বছর পর 20 বছর বয়সী টগবগে তরম্নণ রফিকুল নানীকে প্রেম নিবেদন করলে নানী পুলকিত হয়ে তাকে স্বাগত জানায়। এক পর্যায়ে উভয়ে ঘর বাঁধে। এর প্রায় 2 বছর পর তারাবানুর বড় মেয়ে লায়লা বেগম স্বামীর ঘর ছেড়ে 7 বছরের শিশুকন্যা লিপি খাতুনকে কোলে নিয়ে মায়ের কাছে এসে আশ্রয় নেয়। রফিকুল ও তারাবানুর পরম যত্নে বেড়ে উঠতে থাকে নাতনী লিপি খাতুন। আদরে প্রশ্রয়ে লিপি ক্রমশ যুবক নানার ভক্ত হয়ে ওঠে। এই সুযোগে রফিকুল নাতনীকে নিয়ে ঘুরে বেড়ানো, সিনেমা দেখা, মন ভুলানো নানা লীলা-কলাসহ সতত বিনোদনে মেতে ওঠে। শুরম্ন হয় নতুন প্রেমের পালা। তারাবানু অবস্থা বুঝে রাশ টানলেও কাজ হয়নি। পরে তারও প্রেমের রশি ছিঁড়ে যায় ভয়ে সে আর বাদ সাধেনি। এই সুযোগে গত মঙ্গলবার রফিকুল তার দ্বিতীয় প্রেমিকা ষোড়শী লিপি খাতুনকে বিয়ে করে। খবর পেয়ে তারাবানু প্রথমে কান্নাকাটি করলেও পরে নবদম্পতি নাতিন জামাই স্বামী ও সতীনকে বরণ করে নিয়েছেন। এক প্রশ্নের জবাবে তারাবানু বলেন, রফিকুল তো আমার হাউসের (সখের) স্বামী। তার সখ আহলাদ মেটাতে আমি জানও কোরবানী করতে পারি।

ইত্তেফাকের অনলাইন ইস্যুতে পাবেনঃ !@!6971

বিঃদ্রঃ নেট থেকে সংগৃহিত ছবির সাথে পোস্টটির কোন সম্পর্ক নাই।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:৩১
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

×