somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদ নিয়ে মুসলিম বিশ্বে মতপার্থক্যের কারণে রোজার ন্যায় ঈদ উৎসবও হচ্ছে ভিন্ন ভিন্ন দিনে

২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের চাঁদ একটি হলেও মুসলিম বিশ্বে মতপার্থক্যের কারণে বিভিন্ন দেশে ধর্মীয় উৎসবটি পালিত হচ্ছে ভিন্ন ভিন্ন দিনে । পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে অথবা সে খবর পাওয়া মাত্রই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার সুস্পষ্ট নির্দেশ রয়েছে কুরআন ও হাদিসে। ওআইসি ও আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটিরও নির্দেশ রয়েছে চাঁদ দেখে একই দিন ঈদ পালনের। ওআইসির 57টি সদস্য দেশের 50টিতে একই দিনে ঈদ উদযাপিত হলেও শুধু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ব্রুনাই, মালয়েশিয়া, ইরানে এর ব্যতিক্রম হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলায়ও পালিত হচ্ছে ঈদ ভিন্ন ভিন্ন দিনে

চাঁদ দেখা ছাড়া ঈদ উদযাপনে আলেমরা রাজি হন না এবং এ নিয়ে যত বৈজ্ঞানিক যুক্তি বা আলোচনা হোক তারা তা মানবেন না। বিষয়টি অনৈক্যের দৃষ্টান্তছাড়া কিছুই নয়। কুরআন ও হাদিসের আলোকে বলব-চাঁদ সকলকে দেখতে হবে এমন কোনো শর্ত নেই। স্বচক্ষে দেখে অথবা দেখার সংবাদ শুনে চাঁদের উদয় প্রমাণিত হবে।

নতুন চাঁদ পৃথিবীর সকল অঞ্চলে একই সময়ে উদিত হয় না। দৃষ্টিহীন অথবা স্বল্পদৃষ্টিসম্পন্ন কেউ চাঁদ দেখতে পারে না। [গাঢ়]চাঁদ দেখার ব্যাপারে সৌদি আরব, বাংলাদেশ, ভারত, মিসর বা কোনো দেশের জনগোষ্ঠীকে নির্দিষ্ট করে দায়িত্ব দেয়া হয়নি।[/গাঢ়]

[গাঢ়]মক্কার সঙ্গে ঢাকার সময়ের পার্থক্য তিন ঘণ্টা। এ দুটি স্থানের ঈদের পার্থক্য এক থেকে দুদিন গ্রহণযোগ্য নয়।[/গাঢ়] বাংলাদেশের মানুষ আরাফাতে হজের দৃশ্য টেলিভিশনে দেখেন। শরীয়তের নির্দেশমতে আরাফাতের পরের দিন ঈদুল আযহা। এর পরও চাঁদ না দেখার অজুহাতে আরাফাতের পরের দিন নফল রোজাটি করতে গিয়ে একটি রোজা হারাম করে ফেলেন। অথচ পৃথিবীতে স্থানভেদে সময়ের ব্যবধান সাড়ে 10 ঘণ্টার বেশি নয়। মধ্যপ্রাচ্য থেকে হিসাব করলে পৃথিবীর জনবসতিপূর্ণ স্থানগুলো ও সময়ের ব্যবধান আরো কম। এসব বিষয় বিশ্লেষণ করে ওআইসির সিদ্ধান্তহচ্ছে, প্রথম চাঁদ দেখাকে ভিত্তি করেই প্রতিটি মুসলিম দেশ একই দিন রোজা শুরু ও ঈদ পালন করবে। কিন্তু আলেমরা এর বিরুদ্ধে যাবে এ ভয়ে বাংলাদেশে এ নিয়ম অনুসরণ করা হচ্ছে না।

শুরু থেকে আরবে একই দিন ঈদ হতো। খলিফা ওমরের (রা.) শাসনামলে 16 লাখ বর্গমাইলের সাম্রাজ্যে চাঁদ দেখার খবর সর্বত্র পেঁৗছে দিতেন ঘোড় সওয়াররা। কিন্তু 401 থেকে 801 হিজরি পর্যন্ত ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদযাপিত হলেও এর পর দীর্ঘদিন এ বিতর্ক ছিল না। ঈদ নিয়ে ফের পুরনো বিতর্ক শুরু হয় ব্রিটিশ আমলে। এ বিতর্ক অনৈক্যের প্রতীক। [গাঢ়]যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বিল কিনটন মুসলমানদের দুটি ঈদে ছুটি দিতে চাইলেও তা কার্যকর করতে পারেননি। কারণ কোন দুটি দিনে ঈদ হবে এ নিয়ে আলেমদের বিতর্কের সুরাহা এখনো হয়নি।[/গাঢ়]

আমরা মুসলিমরা কি চাঁদ নিয়ে মতৈক্যে আসতে পারি না? শান্তির ধর্মে এ কোন বিভাজন!

হে আল্লাহ আমাদের সুমতি দাও।



অনুপ্রেরনাঃ
সতীর্থ ব্লগার রেজওয়ান এর [link|http://www.somewhereinblog.net/pata/post/19817|Pvu` wb
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:১০
৩৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×