ইলিশ
১২ ই এপ্রিল, ২০০৬ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পহেলা বৈশাখে শহরের বাসিন্দাদের একটা নিয়মিত ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে পান্তা-ইলিশ খাওয়ার।
ঠিক আছে মানলাম "মাছে ভাতে বাঙ্গালী"। তাই বলে শুধুই ইলিশ মাছ? এর ব্যাখ্যা আজও খুঁজে পাই না। আর সাড়া বছর পান্তা না খেয়ে বছরের এই একটি দিন পান্তা খেয়ে কি দেশের সাধারণ গরীব মানুষদের উপহাস করা হচ্ছে না? আজ অন্যান্য সওদাসহ ইলিশ মাছ কিনতে যখন রাইফেল স্কোয়ারের আগোরায় ইলিশের বর্তমান দাম শুনি তখন রাগটা এ পান্তা-ইলিশের ফ্যাশনধারীদের উপর গিয়ে পড়ে।
ইলিশের আকাল ইলিশের দেশে। আর ইলিশের বিখ্যাত স্বাদও সেই সঙ্গে উধাও। যাদের বয়স তিরিশের বেশি তারা স্বীকার করবেন ইলিশে আর সেই পাগলকরা স্বাদ ও গন্ধ নেই। ইলিশ এখন খেতে হয় কালেভদ্রে। যা দাম, যেন আগুন। দেখেছি 1988 স্বরনীয় বন্যার পর থেকে ইলিশের আকাল প্রবলভাবে জেঁকে বসেছে। এর কারণ জানা যায় জাটকা নিধন, ইলিশের পরিভ্রমণে বাধা, বৃহৎ সেচ প্রকল্প এবং নদীর নাব্যতা হ্রাস ইলিশ স্বল্পতার কারণ। ইলিশের পরিভ্রমণে বাধার মধ্যে আছে বড় বড় নদীর মোহনায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরে ফেলা অন্যতম। ফলে ইলিশ পদ্মা-মেঘনায় পেঁৗছাতেই পারে না। সাগর থেকে ইলিশ উজিয়ে নদীর মিঠে পানিতে 7-10 দিন থাকতে না পারায় ইলিশের স্বাদ পাওয়া দুরূহ হয়ে উঠেছে। এখন বাজারে আসে সমুদ্র অথবা সমুদ্রের মোহনা থেকে ধরা ইলিশ। আর সমুদ্র থেকে ধরা ইলিশে প্রকৃত স্বাদ পাওয়া যায় না কখনও।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন