somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব ইজতেমা শেষ হয়েছে: ধর্মপ্রান মানুষের বাধ ভাঙ্গা স্রোত

৩০ শে জানুয়ারি, ২০০৬ ভোর ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কঠোর নিরাপত্তা আর ব্যাপক উৎসাহে গতকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতে দেশ-বিদেশের প্রায় 30/40 লাখ মুসলি্ল অংশগ্রহণ করেন বলে ধারণা করা হয় ।

3 দিনব্যাপী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ মুসলিম সম্মিলনের শেষ দিনে ইজতেমাস্থলে এসে হাজির হয়েছিলেন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সংসদে বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের কতিপয় সদস্য এবং সাংসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি এবং মুসলমানদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব সৃষ্টির পাশাপাশি বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় যেভাবে নিরীহ মানুষজন প্রাণ হারাচ্ছেন তা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে সবাই ফরিয়াদ করেছেন । ব্যক্তি-পরিবার তথা জাতির ইহলৌকিক ও পারলৌকিক মুক্তি কামনায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারা চোখের পানি ফেলেন।

দুপুর 12টা 42 মিনিটে মূল মঞ্চ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করেন দিলি্লর মওলানা জুবায়ের"ল হাসান। 17 মিনিট স্থায়ী মোনাজাতে ইহজাগতিক পাপ-পঙ্কিলতা থেকে নিজেদের মুক্ত রাখার তৌফিক দিতে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয়। সেই সঙ্গে মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব ও দেশে দেশে নির্যাতনের শিকার মুসলমানদের মুক্তি কামনা করা হয়। ইসলাম ধর্মের মূল আদর্শ বজায় রাখা, ইসলাম ও মুসলমানদের হেফাজত এবং ইজতেমাকে কবুল মঞ্জুর করতে প্রার্থনা করা হয় আল্লাহর দরবারে। তাছাড়া দেশে চলমান আত্মঘাতী বোমা হামলা যেন বন্ধ হয় তার জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করা মোনাজাতে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৬ ভোর ৫:১৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×