somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল ও জনগনের সমর্থন!!

১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে আসা যাক কিছু প্রশ্নেঃ
১।হরতাল কি?
২।এতে কারা সমর্থন দেয়?
৩।হরতালের উপকারীতা কি?
৪।এর অপকারীতা কি?
৫।সাধারণ জনগন কারা? এবং
৬।কারা হরতালকে ভালবাসে এবং কেন ভালবাসে?
এই প্রশ্ন গুলি আমার মনে বারবার জাগছে।কেন জাগছে জানি না। আজ অনেক দিন থেকে আমি এই প্রশ্নের সমাধান খুঁজি। হরতাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সম্ভবতঃ পর্তুগীজ বা গুজরাটি হবে। এটি বাংলা ভাষা একটি বিদেশী শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে। মনে হয় আমাদের ছোট খূকি থেকে বুড়ো দাদুভাই কেউই এই শব্দের সাথে অপরিচিত নয়। এই হরতাল শব্দটির মানে কি? নিশ্চয় এই জাতীয় কিছু অবরোধ, আটক। হরতালে কি হয়? হরতালে যানবাহন চলাচল বন্ধ থাকে। অফিস আদালত, কলকারখানা, দোকানপাট ,স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ থাকে। আমার যা মনে হয় যারা দেশের সাধারণ জনগন তারা কেউ হরতাল সমর্থন করে না। আপনি দেশের নেতা আপনি দেশের নেত্রী আপনি বলতে পারেন হরতালে দেশের জনগনের সমর্থন আছে। আমি বলব হ্যাঁ আছে কিন্তু তারা সাধারণ জনগন নয় আপনার দলের নেতা কর্মী তাদের সমর্থন আছে। কিন্তু আপনি এ স্বত্বেও যদি বলেন তাহলে আমার বলার কিছু নাই। এদেশের সাধারণ তারাই যারা ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে শুধু ভোট দিয়ে আসে। আপনি হরতাল দিলেন আর তারা সমর্থন দিল? কোথায় পেলেন এই নীতি? দেশের সাধারণ তারা হরতালের মত অভিশাপ চায় না। কারণ হরতাল তাদের চিত্তে দুঃচিন্তা জাগ্রত করে। আমি মনে করি একটি হরতাল দেশের ভবিষ্যতকে একযুগ পিছিয়ে দেয়। আপনি হরতাল দিয়ে আমার ভর্তির তারিখ একদিন পিছিয়ে দিলেন, তো আমার ক্লাস একদিন পিছিয়ে দিলেন, তো আমার জীবন থেকে একটি দিন আপনি কেড়ে নিলেন। কে দিয়েছে আপনাকে এই অধিকার? নাকি জন্মসূত্রে পেয়েছেন? আপনার জন্মসূত্রের পাওয়া অধিকার প্রয়োগের আগে একটি বার ভাবুন আপনি কি করতে যাচ্ছেন। আজ আমার বাবাকে যদি বেতনের টাকা তুলতে না পেয়ে যদি চিকিৎসা, খাদ্যের অভাবে মারা যায় তবে আপনিই এর জন্য দায়ী। এদেশে হরতালে কোনদিন সাধারণ জনগনের সমর্থন থাকে না, থাকবে না। হরতালে আপনি আর আপনার নেতা কর্মীদের উপকার হতে পারে কিন্তু আমি কিংবা আমাদের মত সাধারণ মানুষদের উপকার হতে পারে না হয়। যদি আপনি বলেন হরতাল গণতান্ত্রিক অধিকার তো আমি বলব এটা কখনই গণতান্ত্রিক অধিকার হতে পারে না। আপনি দেশের বিরোধী দল? আপনি দেখতেছেন যে সরকারি দল দেশের জনগনের বিপরীতে কাজ করছে তো আপনি অনশন করুন। হ্যাঁ আপনি রাস্তা অবরোধ করতে পারেন কিন্তু আপনি গাড়ী ভাঙতে পারেন না, আপনি মানুষ খুন করতে পারেন না। আপনি খেয়াল করলে বুঝতে পারবেন পৃথিবীর কোন ভাল কাজ কখনো শত্রুতার জের ধরে হয় নি। সব সময় সমঝোতার মাধ্যমে হয়েছে। আপনি যদি বেসরকারি চাকুরী করতেন তবে বুঝতেন হরতাল এর দিন কেন আমাদের হতে হয়। পরে পথে গিয়েই তো এই হরতালে আমরা আমাদের মূল্যবান জীবনটা হারাই। তাই সকলের প্রতি আমার আকুল আবেদন এই যে আপনারা দেশ এর জন্যই লড়েন আবার এই দেশ এর মানুষের জন্যই এই তার সন্তান কে মারছেন? হিসাব টা কেমন গরমিল হল না? আর আপনি দেশের সরকার। আপনি তো জনগনের দয়ায় ক্ষমতায় আসছেন। আবার দেশের জনগনের কথাই ভুলে গেলেন? আপনি দয়া করে একটু ঠাণ্ডা মাথায় ভাবুন। তবেই আমরা সুন্দর দেশ পাবো। পাবো সুন্দর আগামী ভবিষ্যৎ ।
(জীবনের প্রথম ব্লগ লিখলাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।)
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×