somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাজউদ্দীন কন্যাই গাজীপুর-৪ আসনে আ’লীগের প্রার্থী

২৫ শে আগস্ট, ২০১২ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সব জল্পনা কল্পনার ইতি ঘটিয়ে আসন্ন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিমিন হোসেন রিমি কে মনোনয়ন দেয়া হয়েছে। সিমিন হোসেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেঝো মেয়ে।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সভা সূত্রে জানা গেছে। সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা।


এর আগে বিকেল সোয়া ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানীর ডিওএইচএস এর বাসায় তাজউদ্দিন আহমেদের স্ত্রী জোহরা তাজউদ্দিনের সঙ্গে দেখা করতে যান। বার্ধক্যজনিত কারণে জোহরা তাজউদ্দিন দীর্ঘদিন যাবত অসুস্থ রয়েছেন। প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে গেলে গাজীপুর-৪ আসনের উপনির্বাচনের বিষয়ে কথা বলেন। এসময় সিমিন হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার বিষয়েও আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ গাজীপুর-৪ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। মহাজোট সরকার ক্ষমতায় এসে তানজিম আহমেদ সোহেল তাজকে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী করে। এরপর ২০০৯ সালের ৩১ জুন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। ঐ সময় সোহেল তাজের মান ভাঙানোর জন্য দফায় দফায় চেষ্টা করার পরও ব্যর্থ হয় সরকার। পরে অ্যাডভোকেট শামসুল হক টুকুকে দায়িত্ব দিয়ে সোহেল তাজকে দপ্তরবিহীন প্রতিমন্ত্রী হিসেবে রাখা হয়। কিন্তু তার পরও নিজ সংসদীয় আসনে নিস্ক্রিয় হয়ে পড়েন তিনি।

এরপর গত ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে ফ্যাক্সযোগে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র পাঠান সোহেল তাজ। তার ব্যক্তিগত সহকারী পদত্যাগপত্র স্পিকারের দপ্তরে দিয়ে জমা দেন। কিন্তু সে পদত্যাগপত্রও গৃহীত হয়নি। তবে ০৭ জুলাই নিজের এসে স্পিকারের কাছে পদত্যাগপত্র দেন তিনি।

সোহেল তাজের পদত্যাগ পত্র গৃহীত হলে গাজীপুর-৪ আসন শূন্য ঘোষণা করেন স্পিকার। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সবঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×