somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বায়রার নেতৃত্ব নিয়ে যা হচ্ছে

২৬ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এবার অস্থিতিশীলতার দিকে এগুচ্ছে জনশক্তি রপ্তানীকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)। নেতৃত্ব নিয়ে ভেতরে ভেতরে চলছে দলাদলি। নেতৃত্ব হাতিয়ে নিতে চলছে পায়তারা। এমনিতেই দেশের জনশক্তি রপ্তানি খাত খাদের কিনারায়।

বিশ্বের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও বহিঃবিশ্বের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানামহলের চক্রান্তের মুখে বর্তমান সরকারের সময়ে বিদেশ থেকে ফিরেছে অনেক বাংলাদেশি শ্রমিক। অন্যদিকে বিদেশে নিয়োজিত বাংলাদেশি দূতাবাসগুলোর উদাসীনতা ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের অদক্ষতার কারণে বিদেশে নতুন শ্রম বাজার সৃষ্টি সম্ভব হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সময়োপযোগী পদক্ষেপ নেয়া প্রয়োজন হলেও তেমন কিছুই চোখে পড়েনি। তাই বলতে গেলে, অনেকটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে পার হচ্ছে জনশক্তি রপ্তানি খাত।

এ কথা অস্বীকার করার উপায় নেই যে, দেশের অর্থনীতিতে রেমিটেন্স তথা প্রবাসীদের পাঠানো বৈদেশিক আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এককথায় দেশের অর্জিত বৈদেশিক মুদ্রার সিংহভাগ যোগান দেয় রেমিটেন্স। বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক বৃদ্ধি কিংবা হ্রাস বৈদেশিক মুদ্রা অর্জনের ওপর ব্যাপক প্রভাব ফেলে। এর প্রভাব এসে পড়ে দেশের মৌলিক অর্থনীতিতেও। তাই দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে জনশক্তি রপ্তানি খাত যে কতবড় গুরুত্বপূর্ণ তা সহজেই অনুমেয়।

এই যখন অবস্থা তখন, বায়রার নেতৃত্ব নিয়ে কামড়াকামড়ি সত্যিকার অর্থেই গোদের ওপর বিষ ফোঁড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। যার ফল মন্দ বৈ ভাল হবে না। তাই দেশের উন্নয়নের স্বার্থে যত শিগগির সম্ভব এসব চক্রান্তের হাত থেকে জনশক্তি রপ্তানি খাতকে সরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সম্পর্কিত একটি প্রতিবেদন ছাপা হয়েছে ঢাকা টাইমসটোয়েন্টিফোর ডটকমে। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।


বায়রায় বিভক্তি!


জনশক্তি রপ্তানীকারকদের সংগঠন বায়রার নেতৃত্ব নিয়ে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। বর্তমান কমিটির নির্বাচিত সভাপতি শাহজালাল মজুমদার ও মহাসচিব আলী হায়দার চৌধুরীর প্রতি অনাস্থা জানিয়ে নতুন কাউকে নেতৃত্বে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।


এক্ষেত্রে শফিকুল আলম ফিরোজকে (কলাবাগানের ফিরোজ বলে পরিচিত) সভাপতি ও নুরুল আমিনকে মহাসচিব করার চেষ্টা চলছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) এমন একজন সাবেক সভাপতি এর নেপথ্যে রয়েছেন বলে সূত্রগুলো জানিয়েছে।


বায়রার নির্বাচিত ২৭ জন পরিচালকের মধ্যে ১৫ জন পরিচালকের বর্তমান নেতৃত্বের প্রতি সমর্থন ছিল। কিন্তু অতি সম্প্রতি বায়রার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ আরো একজন পরিচালক শফিকুল আলম ফিরোজের দিকে ঝুঁকে পড়েছেন বলে জানা গেছে। এদিকে শফিকুল আলম ফিরোজ, নুরুল আমিন ও বায়রার সাবেক একজন সভাপতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বৈঠক করেন। ঐ বৈঠকে নুরুল আমিনকে আরো গুরুত্বপূর্ণ পদে দেয়ার অঙ্গিকার করা হয়। বিনিময়ে নুরুল আমিন শাহজালাল মজুমদার ও আলী হায়দার চৌধুরীর নেতৃত্বের প্রতি অনাস্থা জানাবেন বলে সিদ্ধান্ত হয়।

সবমিলিয়ে শফিকুল আলম ফিরোজ গোষ্ঠীর কৌশল হলো নির্বাচিত ২৭ জন পরিচালকের মধ্যে অন্তত ১৪ জন পরিচালক যেন তাদের পক্ষে থাকেন; তা নিশ্চিত করা। আর তা হলে বায়রার নেতৃত্ব তাদের হাতে চলে আসবে বলে মনে করছেন তারা। এ নিয়ে ভেতরে ভেতরে নানা দেন-দরবার চলছে।

মাস দুয়েক আগে শেষ হওয়া বায়রা নির্বাচনে রীতিমত বল প্রয়োগের মাধ্যমে বায়রার সাবেক সভাপতি আবুল বাশারকে নির্বাচন থেকে বিরত রাখা হয়। কিন্তু বিস্ময়করভাবে শেষতক বাশার সমর্থিত প্যানেলই জয়লাভ করে। এতে অসন্তুষ্ট বিরোধী পক্ষ এখন ভিন্ন কৌশলে বায়রার নেতৃত্বে আসতে চাইছে। জনশক্তি রপ্তানি ব্যবসা নিয়ন্ত্রণের উদ্দেশেই বায়রার নেতৃত্ব হাত রাখা জরুরি বলে এই চেষ্টা চলছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×