somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় মিতা আপু, মিতা নূর

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মিতা আপু, মিতা নূর। এক সময় আপনার জনপ্রিয় অলম্পিক ব্যাটারির '' আলো আলো বেশি আলো" বিজ্ঞাপনটির জিঙ্গেল আমাদের অনেকেরই মুখে মুখে থাকতো। আমরা রাস্তা দিয়ে হাঁটতাম আর বলতাম- 'আলো আলো, বেশি আলো'।
...........................................................................................................
তারপর-
"হ্যালো মিতা আপু?"
"হুঁ কে বলছেন?"
"জুয়েল, হাবিবুর রহমান জুয়েল। ইত্তেফাক থেকে।"
"ও জুয়েল, বলুন কী অবস্থা?"
"জ্বি ভালো। আপনি কেমন আছেন?"
"এইতো চলছে রে ভাই, ভীষণ ব্যস্ত। একদম সময় নেই।"
"আজ রাতে তো.......চ্যানেলে আপনার ........নাটকটি যাবে- সেটা নিয়ে একটু কথা বলবো।"
"আপনি কি আমার নাটক দেখেন?"
"জ্বি আপু, মাঝে-মধ্যে সময় পেলে দেখা হয়। নাটকে আপনার হাসিটা বেশ মিষ্টি।"
"ও তাই!"-বলেই ভূবন-ভুলানো হাসি।
তারপর প্রচারিতব্য নাটক নিয়ে কথা হয় কিছু সময়। কথা শেষে রেখে দেই ফোন।

.....প্রিয় মিতা আপু, আপনার সেই ভুবন-ভুলানো মাদকতাময় হাসি আজও আমার কানের কাছে বাজে আর চোখের পাতা ভিজে ওঠে।
.......মিতা আপু, আপনি হয়তো 'মরে গিয়ে বাঁচতে চেয়েছেন।' বাঁচতে চেয়েছেন দাম্পত্য কিংবা পারিবারিক কলহ থেকে। বাঁচতে চেয়েছেন অন্তর্দহন থেকে।
.......মিতা আপু, আপনারা সেলিব্রেটিগণ যা কিছুই করেন, আপনাদের ভক্তকুলের অনেকের কাছেই যে তা অনুকরণীয়-যাবার আগে এই কথাটি অন্তত একবারও কি ভাবা উচিত ছিল না আপনার? না-কি ছিল?
....এই যে দেখুন, গতকাল রাতে অতি নগন্য বিষয় নিয়ে বউ এর সাথে এক চোট হয়ে গেল আমার। আমার অপরাধ মধ্যরাত অবধি মোবাইলের আলো জ্বালিয়ে উবুত হয়ে বই-পড়া।
কথা কাটা-কাটির এক ফাঁকে সে বলেই ফেলল-"দেই খো, আমিও কিন্তু মিতা নূরের মতো গলায় দড়ি দিয়া আত্মহত্যা করমু।" বউ এর হুমকি শুনে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। আমি ঘরের যেখানে যেখানে দড়ি-টড়ি ছিল সব খুঁজে খুঁজে বের করে জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম।
পরক্ষনেই মনে হলো, আরে শালা দড়ি নাই তো কী হয়েছে, গলায় ঝুলানোর মতো তো অনেক কিছুই আছে, ওড়না, শাড়ি, গামছা, আছে আমার লুঙ্গি!
প্রিয় মিতা আপু, মিতা নূর। কাজটা একদম ভালো করেনি আপনি, একদম না। তা না হলে আজ আমার বউ মধ্যরাতে আপনার উদাহরণ দিয়ে হুমকি দিতে পারতো না আমায়। একটু খিস্তি-খেউর হয়তো হতো, তারপর দুজন দুই দিকে মুখ করে শান্তির ঘুম দিতাম-এই যা।
............................................................................................
যা হওক, তবুও দোয়া করি, আপনার আত্মা শান্তি পাক। আপনার মরে গিয়ে-বাঁচা স্বার্থক হওক।












১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×