somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তা সত্যিই মুক্তা। দেখেই প্রাণটা ভরে গেল।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ঐ তুই কই রে?"
"আমি বাসায় দাদি"
"বাসায় কী করস?"
"কম্পিউটারে মুভি দেখতাছি।"
" কী বলছিস এইসব, দুই দিন পর না তোর পরীক্ষা"
"পড়তে ভালো লাগছে না দাদি।"
"দাদু না ভালো, পড়তে বস। আর শোন, তোকে একজন দেখতে চাচ্ছে, তোর লেখার বেশ ভক্ত।"
"আমাকে দেখতে চাচ্ছে, আমার লেখার ভক্ত, কে বলো তো?"
"আমার বাড়িঅলার মেয়ে, আমি ওকে কথা দিছি তোকে নিয়ে আসবো- তুই কবে আসবি বল?"
মেয়ে ভক্তের কথা শুনে ভেতরটা চিলিক মাইরা উঠল।
"কখন গেলে সুবিধা হয় বলো তো?"
"সময় থাকলে আজ সন্ধ্যার দিকে আয়। চিইনা আসতে পারবি তো?"
"হুম পারবো। ঠিক আছে, আজই আসবো। তুমি কথা দিছ, তা তো রাখতেই হয়। আর শুন, তোমার কী খাইতে ইচ্ছা করে বলো তো?"
" আমার কিছুই খাইতে ভাল্লাগে না, বেশি টাকা পয়সা নষ্ট করিস না, পারলে কয়টা আঙুর নিয়া আসিস।"

আমার গাড়ি-চালক সালাম ঠিক ঠাক মতো কল্যাণপুরে একেবারে দাদির বাসার সামনে নিয়েই আমাকে নামিয়ে দিল।
আমাকে রিসিভ করার জন্য দাদি গেটের বাহিরে দাঁড়িয়ে আছেন। আমি গাড়ি হতে নামতেই 'দাদু ভাই আমার' বলে পরম মমতায় আমাকে জড়িয়ে ধরে বললেন, চল ভিতরে চল।
"তুমি এইখানে এই খুপড়ির ভিতরে থাক কি কইরা দাদি?"
"আর বলিস না, এই খানে ওরা সবাই আমার দেখা-শুনা করে, আমাকে অনেক ভালোবাসে রে।"
দাদি তার বাড়িঅলার মেয়েকে আনতে চলে গেলেন। আমি দাদির বিছানায় গা এলিয়ে দিলাম।
দাদির মাঝ-বয়সের সাদা-কালো বহু পুরনো একটা ছবি দেয়ালের এক পাশে ঝুলে আছে।
আমি পলকহীন চোখে বেশ কিছু সময় সেই ছবির দিকে তাকিয়ে রইলাম।
কিছু সময় পর দাদি আমার ভক্ত পাঠিকাকে নিয়ে হাজির। আমার সাথে পরিচয় করিয়ে দিলেন, "ওর নাম মুক্তা।"
মুক্তা সত্যিই মুক্তা। দেখেই প্রাণটা ভরে গেল।
মুক্তা এক পলক আমার চোখের দিকে তাকিয়েই দৃষ্টি নামিয়ে নিল। লজ্জায় মরে যাচ্ছে সে।
"আমার লেখা তোমার ভালো লাগে?"
সে মাথা উপর নিচ করল- জ্বি।
"কোন ক্লাসে পড় তুমি?"
"ক্লাস টেইন-এ।"
"গুড, ঠিক মতো লেখা পড়া করবে।"
দাদি মুক্তার হাতে ফলের প্যাকেটগুলো দিয়ে বললেন, যা, ধুয়ে কেটে-কুটে নিয়ে আয়।
মুক্তা কয়েকটি প্লেটে অনেক সুন্দর করে সাজিয়ে কয়েক প্রকারের ফল আমার সামনে নিয়ে এলো।
একটু পর এলো মুক্তার মা। তার পর আরও কয়েকজন। একের পর এক গল্প চলছে।
.....সেদিন ফিরতে রাত দশটা হলো। বিদায় বেলায় দাদি আমার মাথা মুখমণ্ডল-এ পরম মমতায় হাত বুলিয়ে দিলেন। মুক্তা গেটের কাছে দাঁড়িয়ে আছে। দাদি আমাকে গাড়ি অবধি এগিয়ে দিয়ে গেলেন।

একদিন লেকচার থিয়েটারের সামনে দাদির সাথে দেখা। আমাকে ধমকের সুরে বললেন, তুই কই থাকিস বল তো, তোকে ফোন দিলেই বিজি পাই। শুন, তোর জন্য একটা কলম এনেছি, তোর আগামী লেখাটা এই কলম দিয়ে লিখবি।
আমি হাত বাড়িয়ে দাদির দেয়া কলমটি হাতে নিলাম। পকেট থেকে টাকা বের করে বললাম, "নাও, দাম রাখো।"
"মারবো এক চড়, এটা তোকে আমি গিফট দিয়েছি। তোর পরবর্তী লেখা আমার এই কলম দিয়ে লিখবি।"
-প্রতিদিন ক্যাম্পাসে গেলে একবারের জন্য হলেও দাদির সাথে দেখা হতো আমার। হয়, দাদি আমাকে ফোন দিতেন, নয় তো আমি ফোন দিতাম তাকে। বলতেন- তোকে না দেখলে ভালো লাগে না রে দাদু। তুই যত কষ্টই হোক ক্যাম্পাসে এলে আমার সাথে একটু দেখা করে যাইস। তোদের নিয়েই তো আমি বেঁচে আছি রে দাদু। তোরা না থাকলে আরও অনেক আগেই চলে যেতাম। তোরা ছাড়া এই দুনিয়ায় আমার তো আর কেউই নেই।
দাদির চোখে জল চলে এসেছে। এসেছে আমার চোখেও...........

হায় কলম দাদি, প্রিয় কলম দাদি আমার, এই পৃথিবীতে যে ক'জন মানুষের অকৃত্রিম ভালোবাসা ও স্নেহে সিক্ত হয়েছি, আপনি তাদের একজন। দোয়া করি পরপারে শান্তিতে থাকুন। ভালো থাকুন। আমরা আপনার আত্মার মাগফেরাত কামনা করে যাবো চিরকাল।.......
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×