somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের শিক্ষা ব্যবস্থায় সত্যিই 'কেয়ামত' এসে গেছে

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দুপুরে রাজধানীর একটি ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছি। সাপের মতো আঁকা-বাঁকা সুদীর্ঘ লাইন।
এমন সময় লক্ষ্য করলাম, বছর পাঁচ ছয়েক-এর একটি বাচ্চা তার মায়ের আঁচল ধরে টানছে আর নাঁকি শুরে বলছে- " আম্মু চল, কেয়ামত আসবে, আম্মু চল কেয়ামত আসবে। আম্মু চলো বাসায় যাই, কেয়ামত আসবে। কেয়ামত আসবে-"
আমি কৌতূহল দৃষ্টি নিয়ে বেশ কিছু সময় বাচ্চাটির দিকে তাকিয়ে রইলাম।
সে বিরতিহীনভাবে তার প্রলাপ বকেই যাচ্ছে। আমার কৌতূহল আর দমিয়ে রাখতে পারলাম না। বাচ্চার মাকে জিজ্ঞেস করলাম-" ওর কী হয়েছে, বার বার কি বলছে এইসব?"
বাচ্চার মা দীর্ঘশ্বাস ছাড়লেন। বললেন," ভাই, ছেলেটা কেজি ওয়ানে পড়ে। আজ স্কুলে ওদেরকে 'কেয়ামত' সম্পর্কে পড়ানো হয়- 'কেয়ামত' আসলে না-কি সব কিছু ধ্বংস হয়ে যাবে। ছেলেটা স্কুল থেকে বের হয়ে খানিক পর পর কাঁদছে, আর শুধু বলছে, কেয়ামত আসবে, কেয়ামত আসবে।"
এবার আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। হাঁড় কাঁপানো এক দীর্ঘশ্বাস। জিজ্ঞেস করলাম, "বাচ্চা কোন স্কুলে পড়ে?"
তিনি স্কুলের নাম বললেন। ভাবলাম, ওনাকে সাথে নিয়ে একবার সেই স্কুলে যাই, এবং মূর্খ স্কুল প্রধানকে কেয়ামতের কিছু আলামত দেখাইয়া আসি। তারপর বাদ দিলাম। একা গেলে হবে না। যেতে হবে আমাদের সবার।

আমার প্রশ্ন হলো, 'কেয়ামত' এর মতো এত জটিল এবং অতি আতঙ্কিত একটি বিষয় সম্পর্কে জ্ঞানধারণ করার মতো বয়স কি এই কোমলমতি শিশুটির হয়েছে?
আমি শিশুটির মাকে বললাম, অতি তাড়াতাড়ি আপনার সন্তানকে একজন মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যান। নইলে বিপদ হতে পারে-
আমার কথা শুনে মহিলা আরো আতঙ্কিত হয়ে গেলেন। তার মুখখানা চুপসে বেগুন ভাজির মতো হয়ে গেল।
যাহ বাবা, এতক্ষণ তো শুধু ছেলেই ছিল, এবার মা ছেলে দুজনই শুরু করলেন 'কেয়ামত আসবে' 'কেয়ামত আসবে' কেয়ামত-
বলতে বলতে কাজ না সেরেই কেয়ামতের ভয়ে ব্যাংক থেকে বের হয়ে গেলেন।

..............যেতে যেতে তিনি ও তার কোমলমতি সন্তান আমাদের একটি মেসজে দিয়ে গেলনে বটে। আর তা হলো- "আমাদের শিক্ষা ব্যবস্থায় সত্যিই 'কেয়ামত' এসে গেছে।"
আর কেয়ামত স্পর্কে কম বেশি আমাদের সবারই তো ধারণা রয়েছে- তাই না?
এই 'কেয়ামত' এর হাত থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে আর দেরি না করে আসুন এখনই আপনি আমি আমরা সবাই মিলে একত্রে নেমে পড়ি, আর দেরি নয়। দেরি করছইন ত মরছইন-

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×