...এবার রাজধানীর অলিতে গলিতে বিজয় দিবসের গান শুনে ব্যাপক হতাশ হলাম আমি.......হলাম মর্মাহত।
১৫ ই ডিসেম্বর রাত ১১টা .......রাজধানীর কোনো একটি এলাকায় বিজয় দিবস উপলক্ষ্যে বানানো প্যান্ডেলের সামনে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা নিয়ে দাঁড়িয়ে আছি আমি।
ঘড়ির কাঁটা ১২টার ঘরে পৌঁছতেই প্যান্ডেলের সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে বেজে উঠলো বিজয় দিবসের গান.....
গুল্ গুলারে গুলগুলা.....গুল্ গুলারে গুলগুলা, গুলগুলা শেষ হতেই বেজে উঠল...লুঙ্গিদার লুঙ্গিদার ....ফুঙ্গিদার রে...লুঙ্গিদার,..... এরপর মাই নেম ইজ শিলা..... শিলাকি জোয়ানি......এরপর......না থাক।
আমি আয়োজক কমিটির এক কিশোরকে ভয়ে ভয়ে ডেকে বললাম - আচ্ছা বিজয় দিবসের অনুষ্ঠানে এসব কী বাজাচ্ছ তোমরা? তোমাদের কাছে বিজয় দিবসের গান নাই? এই যেমন....মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক নদী রক্ত পেরিয়ে, ও আমার দেশের মাটি..., সোনা সোনা সোনা লোকে বলে সোনা....সোনা নয় তত খাঁটি....
"আরে থামেন থামেন, আপনে তো মিয়া ব্যাপক খারাপ লোক।" ক্ষিপ্ত কণ্ঠে আমাকে থামিয়ে দিল কিশোর।
"এতে খারাপের কি দেখলা তুমি?"
"বিজয় দিবসে কি সব সোনা মোনার গান বাজাইতে কন আপনে....যান ভাগেন এইখান থেইকা...."
পুরাই বেকুব বইনা গেলাম আমি।
মাথা নিচু করে বাসার উদ্দেশে হাঁটতে আরম্ভ করলাম......কানে ভেসে আসতে লাগল....বাপ্পু রাম সাপ্পুরে.... কোথ্থায় যাস বাপ্পুরে ????.....
জবাবে বলতে ই্চেছ করলো, বাসায় যাই বাপ্পুরে.... বাসায় যাই বাপ্পুরে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



