....হাসি হাসি মুখ করে সরকারি কর্মকর্তার টেবিলে স্বাক্ষরের জন্য হাতের ফাইলখানা রাখলাম আমি।
চোখ তুলে আমার দিকে একনজর তাকালেন কর্মকর্তা।
তারপর টেবিলের ড্রয়ারখানা খুলে দিয়ে আপন মনে নিজের কাজ করতে লাগলেন তিনি।
পকেট থেকে কিছু "হনুমানের বিষ্ঠা" বের করে কর্মকর্তার হা-করে থাকা ড্রয়ারের ভেতর রাখলাম আমি।
অতি যতনে হনুমানের বিষ্ঠাগুলো ড্রয়ার থেকে সরিয়ে জুতসই জায়গায় রেখে দিলেন তিনি।
স্বাক্ষরিত হবার পর ফাইলখানা হাতে নিয়ে গভীর এক দীর্ঘশ্বাস ছাড়লাম আমি।
সিঁড়ি বেয়ে নিচে নামছি আর ভাবছি, অফিস শেষে যখন বাসায় ফিরে যাবেন কর্মকর্তা....যাবার পথে হয়তো সখ করে এই হনুমানের বিষ্ঠার বিনিময়েই প্রিয় সন্তানের জন্য কিছু না কিছু কিনে বাসায় ফিরে গিয়ে আদুরে গলায় বলবেন, "এই যে দেখ দেখ কি এনেছি তোমাদের জন্য, দেখ কি এনেছি.....
.....বাবা হয়ে হনুমানের বিষ্ঠার বিনিময়ে কেনা সেই পণ্য কী করে সন্তানদের মুখে কিংবা হাতে তুলে দিবেন তিনি...? একটুও কি বিবেকে বাধবে না তার.....?
....না-কি হনুমানের বিষ্ঠা বক্ষণ করতে করতে সমস্ত চিন্তা চেতনা, বিবেক বোধ ...কুচ কুচে কালো হনুমানের বিষ্ঠার নিচেই চাপা পড়ে গেছে এই সকল সরকারি কর্মকর্তার...??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



