রাত আটটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি।
হঠাৎ দেখলাম, সাত আট জন সিকিউরিটি মোটা রোল নিয়ে মেইন রোডে নেমে এসে এলোপাতাড়ি বাইড়াচ্ছেন। বাস, সি এনজি, রিক্সা, রিক্সা অলার পাছা- কিছুই বাদ যাচ্ছে না।
শুধু শব্দ হচ্ছে- ঠুস্ ঠাস্ ঠুস। মনে হলো পুলিশের দাঙ্গা বাহিনী রাস্তায় নেমে এসেছে।
এক রিক্সা অলা নিতম্ব ডলতে ডলতে কোন রকম পরি-মরি করে দৌড় দিলেন।
ঘটনা বেগতিক দেখে দৌড়ে এক পাশে পালাইলাম আমি।
একটু পরই দেখি, কালো রঙের এক পাজেরো ফিউচার পার্কের ভিতর থেকে বের হয়ে মেইন রোডে নেমে এসেছে।
বুকে সাহস নিয়ে এক সিকিউরিটির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম,
"ভাই, ঘটনা কি?"
"মিয়া চোক্ষে দেহেন না? যমুনার মালিক যাইতাছে! " কড়া গলায় বললেন সিকিউরিটি।
.
.
.
.
.
আমি আরও কিছু সময় সেখানে দাঁড়িয়ে রইলাম। খানিক ভাবলাম। তারপর হাঁটতে শুরু করলাম।...... বুকের ভেতর থেকে গভীর এক দীর্ঘশ্বাস বেড়িয়ে বাতাসে মিলিয়ে গেল.....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




