somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চান রাতের হাসি ফুটে উঠুক সুবিধাবঞ্চিত শিশুদের মুখে......

১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই সময়ের দিনগুলোতে মহা ব্যস্ত ছিলেন আব্বা। ফিরতেন মধ্যরাতে। আবার বের হতেন ভোর ৬টায়। কখন তিনি আসতেন, আবার কখন যেতেন টেরই পেতাম না। দিনের পর দিন আব্বার সাথে আমাদের দেখা হতো না।

ঈদের আগের দিনও আব্বার ব্যস্ততা ছিল খুব। দম ফালানোর ফুরসত মিলতো না তাঁর। ছুটছেন শুধু ছুটছেন....

নব্বইর গোড়ার দিকের এক ঈদের ঘটনা। আব্বার বিল পেতে দেরি হচ্ছে। সবাই ঈদের কেনা-কাটা করছে। আর আমি বাসার কাছা-কাছি মরিচ বাতিতে সাজানো মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখছি। আব্বাকে বললাম, "আব্বা আমরা কবে কিনবো?"

তিনি বললেন, "একটু সবুর কর বাবা, বিলটা পেলেই কিনবো।"

পাশের বাসার আন্টি এসে জানতে চাইলেন, "তোমরা কি-কি কিনলা এবার একটু দেখাও তো?"

মা বললেন, "ওর আব্বা বিল পেলেই কিনবে। এইবার বিল পেতে কেন যে এত দেরি হচ্ছে! " বলেই তিনি অন্য কাজে মন দিলেন।

রাস্তায় বের হবার পর বন্ধু বুলবুল জিজ্ঞেস করলো, "কিরো দোস্ত কি কিনলি এবার?"

বললাম, "আব্বা বলছে, বিল পেলেই কিনে দিবে।" কথাটা বলতেই গলাটা খানিক ধরে এলো আমার। বুলবুলদের অবস্থা তখন বেশ ভালো।
আমাদের বাসায় যখন একটা ১৪ ইঞ্চি সাদা-কালো ন্যাশনাল টেলিভিশন। বুলবুলদের বাসায় তখন দুই দুইটা বিশ ইঞ্চি কালার টিভি!

আব্বাকে একদিন বললাম- "আব্বা, বুলবুলদের বাসায় না দুইটা রঙিন টিভি।" আব্বা দীর্ঘ নি:শ্বাস ছেড়ে বললেন, "সবুর কর বাবা, আমরাও কিনবো একদিন।"

সেবার কোন এক কারণে আব্বার আর বিল পাওয়া হয়নি। টাকার সন্ধানে তিনি এদিক-সেদিক ঘুরতে লাগলেন। পুরো চাঁনরাত কেটেছে তাঁর ব্যস্ততা আর ছুটোছুটিতে। একসময় আমাকে কাছে ডেকে বললেন, "মন খারাপ করিস না বাবা। ঈদের পর অনেক সুন্দর দেখে কিনে দিবো।"

আমি মন খারাপ করি নি।

সকালে বুলবুল বলল, "কিরে তোর পরনে পুরান পোশাক কেন?" আমার চোখে জল টলমল করে উঠলো। বললাম, "আব্বা বলছে ঈদের পর সুন্দর দেখে কিনে দিবে। এবার বিল পায় নি তো তাই......."

ঈদের দিন আব্বা কার কাছ থেকে যেন কিছু টাকা ধার পেলেন। রাতে বললেন, "চল মার্কেটে যাই।" আমি আর আব্বা মার্কেটের উদ্দেশে বের হলাম।.... কোন মার্কেটই খোলা নেই। সব মার্কেটের গেটে তালা ঝুলছে। খিলগাঁও তালতলা মার্কেটের সামনে দাঁড়িয়ে আব্বা আমাকে বুকে জড়িয়ে ধরলেন।

তাঁর দীর্ঘশ্বাসের তপ্ত বাতাস আমার কানে এসে লাগলো। তাকিয়ে দেখি, আব্বার চোখ দুটো কেমন যেন লাল হয়ে আছে!!

আমরা শূন্য হাতে বাসায় ফিরে এলাম।

..............
গত কয়েক বছরের চানরাতের মতো আজ রাতেও কয়েকজন সুবিধাবঞ্চিত শিশুকে নতুন পোশাক দেবার নিয়ত করেছি আমি। এখন আর নিজের নতুন পোশাকের মাঝে নয়, ওদের নির্মল উচ্ছ্বাসভরা হাসির মাঝেই ঈদের আনন্দ খুঁজে পাই আমি.....ওরাই আমার ঈদ।


সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মুবারক!!!
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×