somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন আমরা সকলে মিলে "জঙ্গী" দমন করি...

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরো ঘটনাটিই কেমন যেন রহস্যময় মনে হচ্ছে।

যখনই অস্ট্রেলিয়া নিরাপত্তার বিষয় তুলে তাদের বাংলাদেশ সফর বাতিলের চিন্তা করছে। ঠিক সে মুহূর্তেই খুন হলেন একজ ইতালিয় নাগরিক।

তাহলে কি অস্ট্রেলিয়া কোনভাবে পূর্ব থেকে বিষয়টি আঁচ করতে পেরে ছিল? হয়তো তাদের কাছে এমন কোন খবর ছিল যে, যে কোন সাদা চামড়ার একজন বিদেশি নাগরিক খুন হতে পারে।

যদি তাই হয়ে থাকে। তবে প্রশ্ন হলো, অস্ট্রেলিয়া তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এরকম একটি ঘটনার অগ্রীম খবর পেলেও আমাদের দেশীয় গোয়েন্দা সংস্থা সে খবর দিতে পারলো না কেন?

২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবি নামক একটি সংগঠন দেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩ জেলার প্রায় ৫০০ জায়গায় একযোগে সিরিজ বোমা বিস্ফোরণের মাধ্যমে তাদের শক্তি প্রদর্শন করে ছিল।

আমাদের গোয়েন্দা সংস্থা এত বড় একটি ঘটনার পূর্ব প্রস্তুতি সম্পর্কে কিছুই জানাতে পারে নি। আমরা আশা করবো ভবিষ্যতে তারা আরো তৎপর হবেন।

আমাদের কর্তা ব্যক্তিদের কেউ কেউ বলেছেন বাংলাদেশে বেশ কিছু জঙ্গী গোষ্ঠী রয়েছে এবং তাদের সাথে আইএস এর কঠিন যোগসূত্র রয়েছে। শুধু দেশে নয়, বিদেশি পত্রিকাগুলোতেও এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কলাম ইত্যাদি লিখেছেন। এবং এসব জঙ্গী গোষ্ঠী দমনে তাদেরকে আমাদের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন।

নিজের ভালো পাগলেও বুঝে। আমি যদি অন্য কোন গ্রামে বসবাসরত আমার কোন আত্মীয়-স্বজনকে বলি আমার গ্রামে বেশ কিছু ডাকাত রয়েছে। তারা যে কোন সময় রাত-বিরাতে হামলা চালাতে পারে। এই ডাকাত দমনে আপনাদেরকে আমাদের পাশে চাই।

তবে আমার সে আত্মীয়-স্বজনদের কেউ হুশ থাকতে জীবনে কোন দিন আমার গ্রামে পা রাখবেন কিনা সন্দেহ।

আমাদের বর্তমান অবস্থাটাও হয়েছে তাই। অস্ট্রেলিয়ার বাতিল হওয়া এই সফর সারা বিশ্বকে জানিয়ে দিল বাংলাদেশ একটি জঙ্গীময় রাষ্ট্র। এতে আমাদের প্রবাসি ভাই-বোনদের উপর বিষয়টি নি:সন্দেহে অনেক নেতিবাচক প্রভাব ফেলবে।

পুরো ঘটনার মধ্য দিয়ে আমাদের কূটনৈতিক দুর্বলতার বিষয়টিও অনেকটা দিনের আলোর মতো ফুটে উঠলো। কূটনৈতিকভাবে আমরা তাদের বুঝাতে ব্যর্থ হয়েছি- যে আমরা জঙ্গী রাষ্ট্র না। ধ্বংসের শেষ সীমায় পৌছে যাওয়া পাকিস্তান আর আমাদের মাঝে রয়েছে রাত দিন ফারাক।

আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যখনই কোন জঙ্গী গোষ্ঠীর সদস্য ধরা পড়ছে। আমরা ফলাও করে বুকের উপর নাম-দাম লিখে তা মিডিয়ার সামনে এনে হাজির করছি। এর ফলে বিশ্ব মিডিয়া খুব সহজেই বিষয়টি জানার সুযোগ পাচ্ছে। এত সংবেদনশীল একটি বিষয়ের বিন্দুমাত্র গোপনীয়তার গুরুত্ব অনুধাবন করছি না আমরা।

এ কথা আমরা সবাই জানি যে, বাংলাদেশে জঙ্গীবাদের মূলত উত্থান হয়ে ছিল জেএমবি ও হুজির মাধ্যমে। এরাই একটি শান্তিকামী বাংলাদেশে জঙ্গীবাদরে বিষবৃক্ষ রোপন করে গেছে। এবং সেই সময়ে সরকারের কেউ কেউ তাদের পৃষ্ঠপোশকতা করেছেন।

এটি লজ্জার কথা বটে।

তবে আশার কথা হচ্ছে, বর্তমান সরকার খুব কঠোরভাবে জঙ্গীবাদকে দমন করে চলছে। এবং এটি সরকারে জন্য একটি বড় চ্যালেঞ্জও বটে। আমাদের সবার উচিত সরকারের এই জঙ্গীবাদ দমনে সার্বিকভাবে সহযোগিতা করা। সব বিষয়েই যে বিরোধিতা করতে হবে তেমন তো নয়!

তবে সরকারে উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে "জঙ্গী"র একটি নির্দিষ্ট সঙ্গা প্রদান ও প্রচার করা। যে কি কি কর্মকাণ্ডের আলামত কারো ভেতর পাওয়া গেলে সে "জঙ্গী" হিসেবে সাব্যস্ত হবে। এটি আমাদের খুব দরকার। তাহলে আইন শৃঙ্খলা বাহিনীল পাশাপাশি সাধারণ জনগণও জঙ্গী দমনে সরকারকে সহযোগিতা করতে পারবে।....
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

×