somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনাকে শুধু সাধুবাদই জানাবো না মাননীয় মেয়র, বলবো- আপনার সাথে আছি...

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এফবিসিসিআই'র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এক সভায় একদিন বলেছিলেন,"আমরা যতই বুক দিয়ে ঠেলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, পলিটিশিয়ানরা ততই পিঠ দিয়ে ঠেলে দেশকে পেছনের দিকে নিয়ে যান।" তিনি আরো বলেছিলেন, "আপনারা পথ আগলে না দাঁড়িয়ে একটু সাইটে দাঁড়িয়ে দেখুন, আমরা দেশকে কোথায় নিয়ে দাঁড় করাই। আমাদের একটু সুযোগ দিন আপনারা। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে বুক দিয়ে সামনের দিকে না ঠেলতে পারেন, অন্তত পিঠ দিয়ে পেছনের দিকে ঠেলবেন না।"

আজ এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই'র আরেক সাবেক সভাপতি মাননীয় মেয়র জনাব আনিসুল হক গতকালের ঘটনাটি সম্পর্কে দুঃখ করে বললেন, দখলদাররা তাঁর সঙ্গে ‘পলিটিকস খেলছে’।

তিনি অযথার্থ বলেন নি। অসাধু পলিটিশিয়ানদের এই "পলিটিক্স" খেলা যে কোন ভালো ও শুভ উদ্যোগকেই নস্যাৎ করে দেবার জন্য যথেষ্ট। এরা সর্বদা পিঠ দিয়ে দেশকে পেছনের দিকেই ঠেলে নেবার কাজ করে আসছে বহুকাল ধরে। বছরের পর বছর এই অবৈধ স্ট্যান্ডটিকে ঘিরে দুই দলের পলিটিশায়ানরাই রমরমা বাণিজ্য করে আসছে। কারো সাহস হয়নি, আপনার মতো সাহসী ভূমিকায় কেউ এগিয়েও আসেনি।

আপনি জানেন, বর্তমানে সেখানে যারা বাণিজ্য করছে, তাদের বেশিরভাগই ক্ষমতাসীন দলের। তারপরও আপনি সাহসিকতার সাথে তাদের সেই অবৈধ বাণিজ্যকে উচ্ছেদ করতে এগিয়ে এসেছেন। অভিনন্দন আপনাকে।

আমি বলবো, মাননীয় মেয়র আপনি এগিয়ে যান। একজন সফল ও সৎ ব্যবসায়ী হিসেবে আপনার যথেষ্ট সুনাম রয়েছে। আপনি সাহসিকতার সাথে এগিয়ে যান। যারা গতকাল আপনাকে অবরুদ্ধ করে রেখেছিল, ঢিল ছুড়ে ছিল- তাদের অনেকের পরিবারেরই অন্ন জোটে আপনার কারখানার মালামাল বহনকরে। সে কথা তাদের অজান থাকতে পারে কিন্তু আমাদের অজানা নয়।

আপনাকে শুধু সাধুবাদই জানাবো না মাননীয় মেয়র, বলবো- আপনার সাথে আছি। আপনি এগিয়ে যান।

হাবিবুর রহমান জুয়েল
সদস্য
বিপিএফএমইএ


সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×