somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাপন আঙ্কেলের প্রতি খোলা চিঠি

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় পাপন আঙ্কেল,
প্রথমে অন্তরের অন্তস্থল হইতে সালাম ও কদমবুচি গ্রহণ করিবেন। আশা করি কুশলেই রহিয়াছেন। আমিও ভালো রহিয়াছি। ভারতের সহিত ম্যাচখানা হারিবার পর হইতে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হইয়া পড়িয়াছি এই যা। আশা করিতেছি অতি শীঘ্রই তাহা কাটাইয়া উঠিতে সক্ষম হইবো।

পর সমাচার এই যে, আপনি আমাদের অতি প্রিয় এবং শ্রদ্ধাভাজন একজন মানুষ। আমাদের অন্তরের মনিকোঠায় স্বল্প হইলেও আপনার জন্য কিঞ্চিত জায়গা রহিয়াছে। কিন্তু আজ দুই দিন ধরিয়া ফেসবুকের টাইমলাইন জুড়িয়া একটি ছবি ভাসিয়া বেড়াইতেছে। উক্ত ছবিতে দেখা যাইতেছে যে, আপনি কোন একটি বিদেশি ক্যাসিনোতে অতি মনযোগের সহিত জুয়া খেলায় মত্ত রহিয়াছেন।

আমরা জানি, বঙ্গদেশীয় ক্রিকেটের প্রতিও আপনার মনযোগ নেহাত কম নহে। আপনি বলিয়াছিলেন, নাসির হোসেন এর ১২ খানা মোবাইল ও ৮০ জন মেয়েবন্ধু রহিয়াছে। তাহার আচার-আচরণও সুবধিার নহে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিয়াছে বিধায় তাহাকে খেলিতে দেওয়া হয় নাই। শুনিয়া আমরা প্রীত হইয়াছি, আপনিসহ এই সিদ্ধান্তের সহিত সংশ্লিষ্ট সকলের প্রশংসা করিয়াছি। দুষ্টু লোকের সঠিক শাস্তি হইয়াছে বটে।

সকল দিক ভাবিয়া ও বিবেচনা করিয়া আমার মনে সন্দেহের উদ্রেক হইয়াছে যে, ছবিতে লালবৃত্তের মাঝখানের ব্যক্তিটি আপনি নহেন। আমার দৃষ্টিভ্রম হইতেছে। হয়তো চোখের চিকিৎসা করিবার সময় হইয়া আসিয়াছে। ইদানীং অনেক কিছুই ভালো ঠাহর করিতে পারি না।

আমি শতভাগ নিশ্চিত, উক্ত ব্যক্তিটি আপনি নহেন। ইহা কোনদিনই হইতে পারে না। দলের সহিত বিদেশে গিয়া আপনার মতো মানুষ কখনোই ক্যাসিনোতে জুয়ার আসরে মত্ত হইতে পারেন না। যেই ক্যাসিনোর জুয়ার বোর্ডে আমাদের রিজার্ভ হইতে চুরি যাওয়া আটশত টাকা দিন কতেক যাবত ঘুরিয়া ফিরিতেছে।


ইহা আপনার বিরুদ্ধে এক ধরণের অপপ্রচার বই অন্য কিছু নহে। আমি নিশ্চিত ছবির ঐ মানুষটি আপনি নহেন। হতে পারে ইহা আপনার ছায়ামানব। নতুবা নিখুঁত ফটোশপ করিয়া বসাইয়া দেওয়া হইয়াছে এই যা....

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×