somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিতা-পুত্র

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে ঘুম ঘুম চোখে অনুভব করলাম, ছোট্ট দুটি নরম হাত আমার মাথা ধরে নাড়াচাড়া করছে। ভাবলাম, স্বপ্ন দেখছি বোধহয়। কিছু সময় যাবার পর মনে হলো, না স্বপ্ন নয়। সত্যি সত্যিই দুটি ছোট্ট তুল তুলে নরম হাত আমার মাথা ধরে নাড়াচাড়া করছে। মাথাটাকে নিচ থেকে আলগে উপরে তোলার চেষ্টা করছে।

আধবোজা চোখে চেয়ে দেখি, ছেলে তার ছোট্ট হাত দুটো দিয়ে আমার ভারী মাথাটাকে টেনে তোলার চেষ্টা করছে আপ্রাণ।

ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করলাম, "বাবা এত সকালে উঠে কী করছ তুমি?"

বলে আবার চোখ বন্ধ করে ফেললাম।

ছেলের নরম ছোট্ট হাতের স্পর্শ আবার অনুভব করতে লাগলাম। ঘুম ঘুম চোখে বললাম, "উঁহ বাবা ঘুমাও তো। ডিস্টার্ব করো না।"

ছেলে বলল, "মাথাটা একটু উঠাও তো আব্বু।"

চোখ বন্ধ অবস্থায়ই মাথা উপরে তুলে ধরলাম। উপর থেকে মাথা নিচু করার পর মাথার নিচে একটি নরম বালিশের স্পর্শ অনুভর করলাম।

এতক্ষণ মাথার নিচে কোন বালিশ ছিল না আমার। ঘুমের ঘোরে কখন সরে গেছে কে জানে। সাথে সাথে চোখ মেললাম। চোখ মেলে অবাক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলাম।

ছেলে বলল, "এবার শুয়ে থাকো, আমি যাই।"

"কোথায় যাবা?"

"দাদুর কাছে যাবো।"

হাত বাড়িয়ে বললাম, "কিছু সময়ের জন্য বাবার বুকে আসো তো।"

ছেলে ঝাঁপ দিয়ে বাবার বুকের উপরে এসে পড়লো। বুকের সাথে নিজের বুক মিশিয়ে রাখলো। আমি কপালে চুমু খেলাম। বুকের সাথে ছেলেকে জোরে চেপে ধরলাম। চোখ দুটো আদ্র হয়ে এলো। ওভাবেই চোখ বুজে পড়ে রইলাম কিছু সময়...।









সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×