somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পছন্দের কিছু এ্যান্ড্রয়েড এ্যাপ+রিভিউ ;)

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পছন্দের কিছু এ্যান্ড্রয়েড এ্যাপ+রিভিউ

১. কালার নোট
আমি মুলত তেমন হার্ডকোর কিছু লিখি না। টুকটাক লেখালেখি যা করি তাতে আমার অফিস সুইট, থিংক ফ্রী, ইত্যাদির মত কঠিন কোন এ্যাপের দরকার হয় না। ছোট্ট এই এ্যাপটি নিয়েই আমি খুশি!! এটিতে পাবেন, অনলাইন ব্যাক-আপ, সকল নোট ইমেলে ব্যাক-আপ, চেকবক্সের মাধম্যে আজকে বা সামনে কি কি করবেন তার একটি তালিকা করে নিতে পারবেন। যেটি করা জয়েগেছে সেটি কেটেও দিতে পারবেন। স্পেশাল নোটকে অন্যরং ও করে দিতে পারেন। গোপন নোট পাসওয়ার্ডেরও ব্যাবস্থা আছে!

২। এ্যানি ডু
আমি আবার ভুলোমনা টাইপ মানুষ। যেমন দেখা যায় বন্ধুর বাসায় গেছি ফোন এবং হেডফোন নিয়ে, তো সেই বাসায় হেডফোন রেখে চলে এসেছি!! আবার যখন হেডফোন আনতে গিয়েছি তখন, ওদের বাসায় গিয়ে মনে নাই কিসের জন্য এসেছিলাম!!
এইজন্য এই এ্যাপটি ব্যাবহার করি। কখন কি করবো এখানে লিখে রাখি সময়মত এটি আমাকে জানিয়ে দেয়। এটির অনেক ফিচার আছে, সেই সাথে অনলাইন ব্যাকাপ তো আছেই। একই সাথে এই এ্যাপদিয়ে আপনার প্লান দেখতে পারবেন সাথে এদের ওয়েবসাইট http://any.do এ গিয়েও একসেস করতে পারবেন।

৩। ইন্সটাগ্রাম
এটি সকলের পরিচিত। টুকটাক যা ছবি তুলি এখানে আপলোড করে রাখি। বন্ধুবান্ধবেরা লাইক দেয় কমেন্ট করে এতেই আমি খুশি! এটি একটি বড় সুবিধা হল ছবি তুলে এখানে কিছু রেডিমেট ইফেক্ট দেওয়া আছে সেগুলো দিয়ে ছবিকে রংচং মাখাইতে পারবেন! সেই সাথে ফেসুবুক, ফ্লিকার ইত্যাদিতে একই সাথে আপ্লোডও করা যায়।

৪। ফ্লাভা
ডায়েরি লিখি সেই ছোটবেলা থেকে। ঘরে প্রচুর পরিমানে ডায়েরি জমা হয়েছে। এখন ডায়েরি ফাইরি লেখার সময় পাই না কিন্তু রাত্রে ঘুমানোর আগে কিছু লেখার জন্য হাত নিসপিস করে! উঠে গিয়ে ডায়েরি আনতে ইচ্ছা করে না। হাতের কাছে থাকে মোবাইল। এখানেই সব লিখে রাখি!
এই এ্যাপের সুবিধা হল অনলাইন ব্যাক-আপ আছে সুতারাং ডায়েরি হারবে না। সকলের সাথে শেয়ার করতে চাইলে শেয়ারিং সিস্টেও আছে। অনেক ডায়েরি দেখেছি যেমন: মেমোরি, প্রাইভেট ডায়েরি, Dairyo ইত্যাদি। সবগুলোর থেকে এটাকেই আমার ভালো লেগেছে।

৫। মিনি লিরিক্স
এটি একটি ডেস্কটপের এ্যাপের এ্যান্ড্রু ভার্সন! গানের সাথে সাথে এটি লিরিক্স দেখায়। বলতে পারেন এটা তো টিটিপডেও দেখায়। এটির বিশেষত্ব হচ্ছে, খুবই ছোট্ট সাইজ সুতারাং যাদের মেমরি কম তাদের খুব কাজে আসবে।
সব থেকে যেটি আমার ভালোলেগেছে সেটহল, এই এ্যাপে বাংলা গানেরও লিরিক্স দেখায়। :D

৬। সলিড এক্সপ্লোর
আমার দেখা সব থেকে ভালো ফাইল মেনেজার। এটির ইউজার ইন্টারফেস আপনাকে মুগ্ব করতে বাধ্য। চমৎকার ডিজাইনের এই এ্যাপ দিয়ে ড্রপবক্স, স্কাইড্রাভ, গুগল ড্রাইভের ফাইলগুলোও একসেস করতে পারবেন। ডুয়েল স্ক্রিন, সহজে কাট, কপি, পাস্টের সুবিধাতো আছেই। এইটা আপনাকে ফাইল এক্সপ্লোরের অভিজ্ঞতাই বদলে দিবে।

৭। রিদ্মিক কিবোর্ড
এতক্ষন যা যা লিখলাম সব এই এ্যাপ দিয়ে।এটির কথাই আমার আসলে লেখা উচিত ছিলো। যাহোক, অভ্র কিবোর্ডের মোবাইল ভার্সন বলতে পারেন একে। বিজয়ওয়ালাদের জন্য আছে ইউনিজয় লে-আউট। এই এ্যাপ ছাড়া আমি অচল!!

৮।নেটওয়ার্ক স্পিড
কোন একসময় মোবাইল মানে ছিলো কথা বলা,মেসেজ আদানপ্রদান ইত্যাদি । এখন এটা প্রস্তর যুগের কথা! এখন মোবাইল মানেই কত্তকিছু!! যাহোক,মোবাইলে নেট ব্যাবহার করতে সবাই পছন্দ করেন। এবং কানেক্টের পর থেকেই মন উসখুস করতে থাকে স্পিড কত পাচ্ছি!
এটি আপনার এই উসখুস করা মনকে প্রশান্তি এনে দিবে!
দেখতে পারবেন ডাউনলোড এবং আপলোড স্পিড কত পাচ্ছেন।পিসিতে DU মিটার ব্যাবহার করেছেন? টাস্কবারে কি সুন্দরভাবে নেটের গতি দেখায়? এইরকমই এটা।আপনার নোটিফিকেশন স্পিড দেখাবে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×