
এবার সাইবার রুখতে এগিয়ে এলেন হ্যাকাররা। বর্তমানে সাইবার ক্রাইমের হার অনেক বেড়ে গেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। এর জন্যেই হ্যাকার টিম সাইবার প্রোটেক্টর বিডি একটি নতুন কার্যক্রম চালু করে। তারা ফেইসবুক ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ফেইসবুক সাপোর্ট টিম তৈরি করেন যার নাম দেন তারা 'এটার্নাল উইং'।
কিছুদিন আগে বাউল শিল্পী 'দিপ্তী সরকারের' নামে আজেবাজে কথা ও ভুয়া ছবি ছড়াতে থাকে খাইরুল নামক এক ব্যাক্তি। সে ভাইরাল নিউজ নামক আইডি ব্যাবহার করে এসব কাজ করতে থাকে। এটার্নাল উইং প্রথমে আইডিটি রিমুভ করে দেয়। এতে সে দমে যায়নি। আবার আইডি খুলে এসব কাজ শুরু করে। এরপর পদক্ষেপ নেয় সিপিবিডি এর হ্যাকার টিম। তারা ঐ ব্যাক্তির আসল আইডি খুজে বের করে ও তার সম্পর্কে তথ্য পুলিশের হাতে তুলে দেয়।
এ তথ্য আমাদের দিয়েছেন সিপিবিডি এর এডমিন এক্সরুটেড হ্যাক্সর্। দিপ্তী সরকার তাদের এ জন্য ধন্যবাদ জানিয়েছেন।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




