somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কিছু একটা ছিল

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কিছু একটা ছিল সব কিছুতেই, আমার মাঝে
একটা আমার আমি ছিলাম সকাল সাঝে,
সেই আমি আর পাইনা খুজে হাতটি বাড়াই চক্ষু বুজে
কত রঙ্গিন ছবি আজও ভাঙ্গে বুকের পাজর মাঝে,
কত শত ব্যথার মেঘ জমে আছে মনের খাজে।

পাইনি কোন প্রেমের চিঠি তাও ভাবিনি একলা আমি
আমার একটি মাঠ তো ছিল
একটি খোলা চিঠির মত, তার চেয়েও একটু বেশি
একটা সবুজ মাঠে একটা অবুজ বালক ছিলাম খুবই,
সে বালক মন আজও খোজে হারানো সে পত্র খানি।

বাঁশের নাটাই লাল ঘুড়ি টা আমার ছিল
পূব আকাশে পূর্ণিমা চাঁদ ঝুলতো যেমন
তেমনি কত সন্ধ্যে বিকেল উড়তো ঘুড়ি থির বাতাসে
সেই ঘুড়ি টা ছাড়লো নাটাই
কোন আধারে খুজবো তারে,
আমায় ছেড়ে গোত্তা খেল কোন সুদুরে।

একটা সাধের ভুলু ছিল সাদা কালো
হাটতো আমার পায়ে পায়ে আমার ছায়ার সঙ্গে মিশে
বসতো এসে কাছটি ঘেষে,
এক সকাল সব হারানোর দলে ভিড়ে
আমায় ছেড়ে জুটলো কোন সঙ্গি খুজে
সেও আজিকে তার রংয়েরই ধুসর স্মৃতি।

গন্ধরাজের গাছটা ছিল ঘরের কোনে চুপটি করে
আপন করে রাখতো আমায় আমিও তারে,
সে আমারে যায়নি ছেড়ে আমিই তারে কথা দিয়ে যাইনি ফিরে
আর কি হবে একটু পরশ একটু আদর পাতার ভিড়ে
তার বুকেতে আজও কি সেই দুধেল রঙ্গের কষ্ট বাড়ে,
আমার ফেরার পথটি চেয়ে একটি দুটি হলুদ পাতা আজও ঝড়ে।

একটি মেঠো পথ ছিল ঐ পুব মাঠেতে
আমার পায়ের নগ্ন পরশ পড়তো কত তার বুকেতে
আজও বুঝি তেমনি থাকে বর্ষা শেষের শরৎ শুরুর রাত প্রভাতে,
একটি বালক আসবে বুঝি হাটবে বুঝি তাল মাতালে
সে আসাতে তার বুকেতে সাজায় দারুন করুন ধুলি।

আমার কিছু রাত ছিল তার সন্ধ্যা তারার সাজ ছিল,
তার আধারে একটু ভিতী, অনেক জোনাক সাহস জ্বেলে
দক্ষিণ ঘরের পাছদুয়ারে ফুটতো তারা মাতাল করা হাস্নাহেনার
ডালে ডালে,
রাত্রি বারে একটু করে, আজও তারা জ্যোৎস্না ছড়ায়
আমার মরা নদীর চরে,
সে রাতগুলি আজও খুজি নির্ঘুম কোন রাতের মাঝে।

আমার কিছু অশ্রু ছিল লাজহীনা সে চোখের কোনে
মনের সুখে কাঁদতো বালক তুচ্ছ কারন অকারনে
সে কান্না কি এতই সহজ কাঁদবো আমি যখন তখন
তুচ্ছ কিটের দোষের মাঝে কান্না লুকাই একটু লাজে
কান্না হারা সেই আমি টা গুমরে মরে বুকের মাঝে।

একে একে ডাকছে তারা তাদের ভিড়ে
আবার আমি মাতবো খেলায় ইচ্ছে করে
একটু একটু বাড়ল শরীর বাড়লো নাতো মনের শরীর
ইচ্ছে ঋনের বাড়লো বোঝা দিনে দিনে
সেই আমি কে এই আমি টা রাখলো কিনে
আর হবেনা সুদিন মাঝে তোমার ফেরা
তোমার বালক মিথ্যে মায়ার জালে ঘেরা।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন কিং খান....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৫


আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে... ...বাকিটুকু পড়ুন

আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ২:২৮


২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

×