'মা' যে শব্দটি শুনতে সবচেয়ে সুমধুর
১০ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের মূলে রয়েছে যে ব্যাক্তিটি সে হল আমাদের মা। মা ছাড়া এই পৃথিবীর মুখ আমরা কেউই দেখতে পারতাম না। অথচ আমরা আমাদের সেই মাকেই আমরা বড় হলে আমরা অবহেলায় নিগৃহীত করে রাখি। এই দুঃখ কোথায় রাখি। অথচ সেই মা আমাদেরকে তার গর্ভে ১০ মাস ১০ দিন ধারণ করে এক নিদারুন দুঃখ যাতনা ভোগ করার পর এই পৃথিবীর মুখ দেখিয়েছেন সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার অপার করুনায়। ছোট বেলায় সেই মা আমাদেরকে খাইয়েছেন, পরিয়েছেন, ঘুম পারিয়ে দিয়েছেন। নিজে দুঃখ ভোগ করে আমাদেরকে সুখের সাগরে ভাসিয়ে দেবার জন্য তার কি অপার চেষ্টা। অথচ আমরা বড় হলে সেই মাকে আমরা ভুলে যাই যখন আমরা বড় হয়ে অনেক বড় পর্যায়ে যাই। সেই মায়ের কষ্টটাকে আমরা কেন মূল্যায়ন করি না। কেন আমরা ভুলে যাই সেই মায়ের কারণেই আমাদের এই পৃথিবীর মুখ দেখা। আমাদের সকল কিছু করার মূলে রয়েছে সেই মায়ের অবদান। যদিও বাবার অবদান নাই এ কথা বলা যাবে না। বাবাকে বাবার যথাযোগ্য মর্যাদা দিতে হবে। বৃদ্ধকালে আমাদের মা থাকে সবচেয়ে নিগৃহীত। আমাদের এতসব মান সম্মান আর অর্জন সবই তো এই মায়ের কল্যাণ এই। আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে আছে মায়ের আশীর্বাদ আর ভালবাসা। তার ভালবাসা আর মায়া মমতা না থাকলে তো আমরা সামনে যেতে পারতাম না। আমাদের সামনের দুর্গম পথ পারি দিতে আমাদের মায়ের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়।
আসুন আমাদের মা বাবাকে আমরা যথাযোগ্য মর্যাদার আসনে আসীন করে তাদের উপযুক্ত সম্মান দেই। তাদের দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করি।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান শেষ রাত২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৪৬
প্রসঙ্গঃ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন....
জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় আইনগতভাবে সংশ্লিষ্ট রাষ্ট্রের জন্য মানা বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিল... ...বাকিটুকু পড়ুন
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন