হে প্রিয় কাব্য
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবির কাব্য তুমি
ঘুমিয়ো না আর
অসভ্যকে সভ্য আর
কর সত্যের উদ্ধার
জেগেছিলে নজরুলে
তুমি জাগো আবার
আধারে অকালে তুমি
আলোকিত অলংকার
বন্ধ পুস্তকের গহিনে তুমি
বদ্ধ থেকো নাকো আর
দুর্বার হয়ে কর
দীপ্ত আলোর সঞ্চার
চুরমার করে দাও
আধারের যত হুংকার
খোল, খোল, খুলে দাও
আপন প্রতিভার দ্বার
ঘুমন্ত বিবেক যত
তুমি কর জাগ্রত
অবহেলিত প্রতিভাকে
প্রেরনার মাঝে কর উন্নত
খুন, ঘুম ধর্ষনে, ব্যবিচারীর বর্ষণে
আজ দুনিয়া চুরমার।
মিথ্যার হাতে আজ
সত্যকে শাষনের ভার
কোন কথা নয় তোমার
তুমি আজ কথা বল সষ্ট্রার
নয়তো আর নেই পথ
মজলুমের বেঁচে থাকার
কাপুরুষের ভীত তুমি
করে দাও ভষ্ম
স্বহৃদয়ের হৃদয়ে দাও
মাতৃত্বের উষ্ণ
শূন্যরে করে দাও
পূর্ণ জ্ঞানে সিক্ত
দিশেহারাকে করে দাও
সুপথের সন্ধানে লিপ্ত
অহংকারীর অহংকার তুমি
করে দাও চূর্ণ
পাপাচারীরর পাপ কামনা
রাখ অপূর্ণ
তুমি জেগে উঠো, জ্বলে উঠো
হও অত্যাচারীর জম
একতার ভীত গড়, ঐক্যের পানে নড়
কেড়ে নাও ব্যবিচারীর দম
হয়ে উঠো দুর্বার
গতি বেগে ঝঞ্চার
দুর্বল বাহুতে কর
শক্তির সঞ্চার
অজ্ঞানীকে দিয়ে দাও
স্বজ্ঞানের সন্ধান
আলোকিত ধরার সন্ধানে চাই
তোমার অবদান
হে প্রিয় কাব্য........
তুমি ছন্দে গদ্যে আর
সুরের মোহনায়
ঠাই নাও হৃদয়ের অতলে
অতি ক্ষুরধারায়
তোমার কালির একটু আভায়
কত জাহিল আজ সভ্যতায়
নির্জন কন্ঠে তুমি
গর্জনের ভীত, বন্দনায়।

সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের...
...বাকিটুকু পড়ুন
লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা...
...বাকিটুকু পড়ুনসরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন