পরিবার
হাফেজ আহমেদ
মরুর প্রান্তরে খাঁড়া এক বট বৃক্ষ
ডাল পাতা বট মূল খুব তাজা তার
একে একে তার নিচে এক পরিবার
চারিদিকে এক পথ নেই বাকি অক্ষ।
এই পথে ছুটে চলা সকলের লক্ষ্য
এই পথে মান আছে আছে অধিকার
সাথী হয়ে বেঁচে থাকা সুখ বেদনার
অভিমানী এই পথ মমতার বক্ষ।
পথের প্রান্তে ধাঁ করে আসে কত পথ
নব শাখা প্রশাখা যে প্রকৃতির দান
কে জানে যে সরু পথে ভেঙ্গে যাবে নথ?
পরিশেষে গায় সবে নিজ নিজ গান।
লেনাদেনা অধিকার শেষ হয়ে যায়
দীর্ঘশ্বাস বেঁচে রয় স্মৃতির পাতায়।
অক্ষরবৃত্ত( ৮+৬)
(কখখক : কখখক :: গঘগঘ : ঙঙ)
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



