অক্ষরবৃত্ত ৮+৬=১৪
(কখখক কখখক গঘঘগ ঙঙ)
অন্নের সন্ধানী
হাফেজ আহমেদ
শীতের কুয়াশাবৃত ঘর্মাক্ত কৃষাণী
গ্রীষ্মের বিশুষ্ক তাপে নিষিক্ত লহরী
বর্ষাতে নেই বিরাম কর্মতে ডুবুরী
নানারূপে যুদ্ধে ওরা অন্নের সন্ধানী।
নর্দমায় মুক্তা ক্ষয়ে প্রফুল্ল খান্দানি
বারোমাস যুদ্ধে কেউ তবু অনাহারী
বস্ত্র বুনে শীতে কাঁপে অম্বর প্রহরী
শ্রমের কল্যাণে তৃপ্ত শোভন ফাল্গুনী।
ভোজ্য নাশে নাশকতা হয় যদি ফুর্তি
অন্নমাতা কান্দে যদি নিরন্নে নিরাশী
বিদেশে বিরাজ্যে কেন রোদনে প্রবাসী?
প্রতিটি আহার্য যেন কৃষাণির মূর্তি।
যে ফুলের গন্ধে লোকে অনন্ত ব্যাকুল
কৃষকের কষ্ট হয় রচিতে সে ফুল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


