আলোর খোঁজে
হাফেজ আহমেদ
উন্মাদের হাক শুনি অনন্ত অসিত
উদ্ভাস ধরণী খুঁজি অশুদ্ধ নিশ্বাসে
দেখিনা শুদ্ধ আদম বিধান কষিতে
মিশ্রিত মারুতে শুধু জুজুবুড়ি হাসে।
গ্যাসে গ্যাসে ন্যাস নিয়ে লাথ পরিশেষে
সিদ্ধি নাশে ঋদ্ধি ফাঁসে গভীর নিশিতে
নেচে গেয়ে চলে তরী আঁখিজলে ভেসে
আলো নেই ভালো নেই জল নেই স্রোতে।
লোভীমন অগনন রীতিনীতি লুটে
খুনে ঘুমে ডুবে মেকি কাঁদেনা যে লাজে
কার জলে কার তরী কৃত কার কাজে?
গরিবি উদরে তাই প্রবঁচনা জুটে।
আর কত অবিরত আঁধারের গ্লানি!
আলো আলো বলে কাঁদে বিদায়ী রুহানি।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




