অক্ষরবৃত্ত
কখকখ খককখ গঘগঘ ঙঙ (৮+৬=১৪)
সন্দেহ
হাফেজ আহমেদ
সন্দিহান কল্পলোকে নারকীয় হাল
উপঘাতে হতাহত শীশার বন্ধন
ছলনে আহত আত্মা কাঁদে চিরকাল
মানে না ঈশ্বর সে যে শুনে না ক্রন্দন।
নিরাশায় অসহায় নভের নন্দন
সহসায় ছিড়ে যায় শুচিতার পাল
অলিক প্রতর্ক ঢাকে প্রথম সকাল
নিস্তেজ মগজে সদা অশুভ চন্দন।
প্রবঞ্চনা প্রলোভনে অসাধুর মন্ত্র
অমলিন আবরণে ঘোর অবিরাম
দুরন্ত দহনে ছাই আয়েশের তন্ত্র
নীরসে সরস ঢাকে কোন সবিরাম?
প্রতর্কে বিশ্ববিধাতা বিভীষিকাময়
চোখের দেখাও কভু অশুদ্ধ নিশ্চয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



