প্রকৃতির মায়া
হাফেজ আহমেদ
সমুদয় ধরাধামে প্রহেলিকা সব
ধবল মেঘের ভিড়ে ডুবে রয় মন
পলকে পলকে শুধু জাগে শিহরণ
পাখিদের গানে গানে রব কলরব।
ভ্রমরের প্রেমে ফুল রয়েছে নীরব
শিশিরে দূর্বাঘাসের নিবিড় চুম্বন
জলপ্রপাতে নদীর কথোপকথন
মনোরঞ্জনে সাগর সতত সরব।
প্রকৃতির ভালোবাসা অমর উদম
অনুপম দানবীর দান তার ধর্ম
কার দানে মহীয়ান বুঝে কে সে মর্ম?
শীতল বাতাস তার দিয়ে যায় দম।
পর্বতে মেঘমালার অপরূপ ছায়া
তৃষ্ণার প্রতি ফোঁটায় প্রকৃতির মায়া।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



