নিগ্রো নীহারিকার নীলাম্বরে নিরুদ্দেশ
শত শত জ্যোৎস্না খেকো'র দল,
কাকজ্যোৎস্নার নগ্ন উৎসবে
উলঙ্গ শকুনের ফিসফিস উল্লাস,
নারকীয় উন্মাদনায় রচিত নব নিবাস,
মাটি ও মানবের নাভিমূলে দূরত্বের দীর্ঘশ্বাস,
জননীর কান্নায় সিক্ত দূর্বাঘাস।
মমতার চরাচরে নেমে আসে
জনম জনমের স্পর্শ খরা,
অতঃপর আভিশাপে অসাধুর পটল তোলা।
পেতাত্মার আঁধার দন্তের জোরে ফের
অমাবস্যার বিদির্ণ বদন,
দিকবিদিকে ঘোমটার আড়ালে হেসে উঠে
কতিপয় সাধুর অন্ধকার ছায়া।
আর মৃত্তিকার সরলতায়
নকল প্রেমিকের বীভৎস আলিঙ্গনে
কলঙ্কিত হয় শুদ্ধতার ষোলকলা।
জারজ গন্ধে বেষ্টিত অন্তিমশয্যায়
আহত বর্ণমালর নাক ঢেকে হেঁটে চলা,
শব্দের চাপা কান্নায় রচিত মন্বন্তরের বিকৃত স্বর।
সত্যের কালিমা নিমজ্জিত হয় রাতের ধূসরতায়,
অসহায় কবিতার জলমগ্ন নয়নে নির্গত হয়
অভিশপ্ত শকুনের উপহাস বৃত্তি,
নারকীয় তাণ্ডবে স্তব্দ শতাব্দী।
নিমগ্ন নয়ন তবুও চেয়ে রয় ঘড়ির কাটায়,
একটি নতুন ভোরের প্রতিক্ষায়।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




