শরৎকাল
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঋতুর রানী শরৎ জানি
ভাদ্র মাসে আসে
আশ্বিন জুড়ে তাঁর ছোঁয়াতে
কাশফুলেরা হাসে।
সোনা রোদে শিশির কণায়
মুক্তা ঝরে ঝিলমিল
সাদা মেঘের একটু নীচে
যায় উড়ে যায় গাঙচিল।
পদ্ম পাতায় চিংড়ি মাছের
উড়ুৎ পুড়ুৎ খেলা
আলোছায়ার আনাগোনায়
পেরিয়ে যায় বেলা।
আমন ধানের নরম ডগায়
ঢেউ তুলেছে বায়ু
এই শরতে রাখালিয়ার
বাড়ছে ঘুমের আয়ু।
জুঁই শিউলি খোঁপায় পরে
পাড়া গাঁয়ের বধু
স্বামীর মুখে দিচ্ছে তুলে
পাকা তালের মধু।
নদীর বুকে ছলাৎ ছলাৎ
ভাঙছে ছোট ঢেউ
চাষী ভাইয়ের পকেট খালি
খোঁজ রাখেনি কেউ।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন