পৌষ দেখালো বাহাদুরি হাল্কা হিমেল বাতাসে
শীতের নীচে জাতা সে
হাড় কাঁপানো শীতে চুপে ঠান্ডা বাতাস দাতা সে।
হাতে কাঁপন পায়ে কাঁপন আরও কাঁপন চোটে
শীত বাতাসের জোটে
লেপের ভেতর কাঁথা ভেদে ধরলো কাঁপন ঠোঁটে।
কাঁপা ঠোঁটে ভাঙা কথা ওরে ভা ভাই শীত রে
কথা যেন গীত রে
গোসল করার আগে মনে যুদ্ধে যাওয়ার ভীত রে।
গোসল করে আসলো যে আজ যুদ্ধ জয়ের নায়ক সে
আসর জেতা গায়ক সে
বয়স যতই হোকনা যে তার তবু বালক বায়ক সে।
||হাফেজ আহমেদ||

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





