পরিজন
হাফেজ আহমেদ
মালিনী রক্তের দিদি; রক্তের নীলিমা
রাহীম সহসা মম; সাহ সম হীরা
মা লিলি রথের শোঁ-শোঁ ; রথের লিলি মা
রানি তুমি সেরা বিবি; রাসে মিতু নিরা
নরম তেজে সা মামা; সা জেতে মরন
ষেবি তবু জম ঝাঁঝাঁ; মজবুত বিষে
সে কি দয়া নিবু বাবা; বুনিয়াদ কিসে
নর ধব তাসে ছি ছি; সেতাব ধরন
ক'শ মন দর দাদা; রদ নম শক
তেজা নে নমনে মম; নে মন নে জাতে
তেহা লাগিয়েছে ধু ধু; ছেয়ে গিলা হাতে
কত'শ নম'কে তাতা; কেমন শতক?
জল জজ হাজা বাবা; জাহাজ জলজ
জন বকে ডামা নানা ; মা ডাকে বনজ।
প্রতিটি চরণ ডানদিক হতে বামদিকে পড়ে গেলে যেমন হবে, ঠিক বামদিক হতে ডানদিকে পড়ে আসলে একই রকম হবে।
প্রতিটি চরণের ব্যাখ্যা থাকবে "নব প্লাবন" শীর্ষক প্যালিন্ড্রোম কবিতার বইতে।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২০ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




