দেবি রঙের বিদে
হাফেজ আহমেদ
দেখো বিরহে সড় সহে রবি খোদে
নিদে কাঁদেনি
শান্ত মনের থৈ থৈ রনে মন্তশা
নিজে বাজেনি।
সেতু রথে পঞ্চ পথের তুসে
দেই ধসানো সাধ ইদে
কেউ ছেদে কেঁদেছে উকে
দেবি রঙে ঢঙের বিদে।
সাধ কেনা এ লঞ্চ অঞ্চল এ নাকে ধসা
রীত তন্দ্রিত তরী
দিচ্ছে বিক্ষেপ ঐ পক্ষে বিচ্ছেদি
রিম বসতি সব মরি।
কেডা শনি ঊহ্য ঊনিশ ডাকে
নমাশে কষ্টি দৃঢ় দৃষ্টি কশে মান
মেঘে থক ঋকথ ঘেমে
নবাংশ সংহত হংস শং বান
ভালো না আঠা মাখা মাঠা আনা লোভা
টাকা নব যৌবন কাটা
না দেখে লিপ্সা ঈর্ষা ঈপ্সা লিখে দে না
টান বোঝা বোনটা
কলি কূপ ঔপকূলিক
রাজি সৎ বয়া বৎস জিরা
কফি ও তঃ তওফিক
রাগি রাগি কণ্টক গিরা গিরা।
প্রতিটি চরণ ডান দিক হতে পড়ে গেলে যেমন হবে ঠিক বামদিক হতে ডানদিকে পড়ে আসলেও তেমনই হবে।
একটি ভাষার সবগুলো বর্ণমালা (বাংলা ভাষার ৫০ টি বর্ণমালার সবগুলো) ব্যবহার করা হয়েছে।
একটি ভাষার সবগুলো চিহ্ন ও যতিচিহ্নের ব্যবহার করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






