নিঃসঙ্গতা
হাফেজ আহমেদ
ঐ ঋজু ঘাটে রাখে ঊর্ধ্ব ফি
আষাঢ়ে ঠ্যাং ক্ষয়ে মঞ্চে ভীড়
হৃৎপিণ্ড এঁকেছে নিঃসঙ্গতা
অথই ঝিলে ঢেউ ও ঔদার্য ঈশ!
শব্দার্থ
ঋজু-- সরল, অনুকূল, হিতকর।
ঈশ--প্রভু, ঈশ্বর।
বি: দ্র:- এ কবিতায় বাংলা ভাষার "অ" হতে "ঁ" পর্যন্ত ৫১ টি বর্ণমালা শুধুমাত্র একবার করে ব্যবহৃত হয়েছে। (৫০+ক্ষ=৫১)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

