বাতাসেও পানি আছে কেউ যে তা দেখে না
পানি যা মুছে দেয়, ঢেউ যে তা লেখে না
বাতাসের রং কভু ঘামে না
কবির কবিতা কভু থামেনা
সহজে সে লিখে যা, সহজে তা শেখে না।
সব কথা কাগজে তাঁর কথা কয় না
লিখতে কখনো তাঁর ভয় হয় না
পাগলামি করে তবু কভু কিছু লেখে
হৃদয় খুলে দিয়ে মানুষ দেখে
মিথ্যা মেনে নেয়া তাঁর সয় না।
মানুষ বেড়েছে আজ পাগলের দলে
পাগলামি করে পাগল
বলে যায় আবোলতাবোল
ছলে আর বলে সে, যত যা বলে
সবকিছুকেই তাঁর কবিতা বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


