somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহজ উচ্চারণ

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজপথে শকুনের বাজিমাত চলছে
মানবের মুখে আজ দানব কথা বলছে
ঘটনার আড়ালে শুধু রিমোর্ট কন্ট্রোল চলছে
স্ট্যচুর মত মানুষগুলো থমকে গেছে
হৃদয়ের কথাগুলো অবিরত গুলি খাচ্ছে
সত্যরা অকালে অবহেলায় বুলেটে ঝরছে
বিধ্বস্ত মানুষের হৃদয়গুলো পাথর হচ্ছে
রক্ত-নদীতে ধর্ষিতার বিবস্ত্র লাশ গলছে৷
শকুনের আঁচড় খেয়ে মানুষ চুপ থাকছে
চারদিকে এভাবেই চলছে তো চলছে।

কিন্তু কোথায়ও কেউ আজ মুখ খোলে না
কবির কবিতা আর কথা বলে না
সত্যের মশাল ঝলঝল করে জ্বলে উঠে না
মানুষ বুঝেশুনেই আজ কোনোকিছু বুঝে না
রণাঙ্গনে ওরা আজ জয় পরাজয় খোঁজে না।

তবে কি মানুষের চোখমুখ আজ অন্যায় সয়ে গেছে?
না! না!
আসলে ওদের মা আছে বোন আছে
ভয় আছে।

মুখের কথা যখন ক্ষমতা বলছে
পাপ মোছনে যখন পাপের টাকা উড়ছে
লোভীদের লালার রং তখন বদলে যাচ্ছে
সন্ত্রাসীর বিষাক্ত বুলেটগুলো নতুন নতুন কবিতার পোশাক পরছে
বুঝিনা এসব কিসের ঈঙ্গিত করছে!

তবে মানুষের চোখের রং কিছু কথা বলে দেয়
মানুষের চুপ থাকা নতুন কিছু বুঝিয়ে দেয়
ওদের তালাবদ্ধ হৃদয়ে যেন অগ্নিস্ফুলিঙ্গ ঢেউ খেলছে
এ যেন ফনীর ফণার মুখে নীরব বিষবাস্পের বরফ জমছে।

জানিনা, এত এত বরফের ভার
এ-শহর কিভাবে সইবে?
শুধু জানি একদিন গ্রীষ্ম আসবে
রক্তের বরফে সেদিন তাপ বাড়বে
গলিত বরফ-তরঙ্গের উন্মাদনা কেবল টর্নেডো হয়ে আঘাত হানবে।

জনতার সব ক্ষোভ একদিন ফুঁসে উঠবে
পাপের ভারে এ শহর কেঁপে উঠবে
একদিন মানুষের ঘুম ভাঙ্গবে
একদিন এখানে দাবানল জ্বলবে।
প্রতিটি ঘুমন্ত অগ্নিগিরি শ্বাস ছাড়বে
আগুনের বজ্রপাতে ফাগুন ফিরবে
পর্বতের লাল চোখ ফের শান্ত হবে
একদিন মানুষ কথা বলবে
বাংলাদেশ কথা বলবে
রক্তের হোলিখেলা চিরতরে বন্ধ হবে।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:২১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×