somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন এই মিথ্যার আশ্রয় ??????

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে ভাইয়ার সাথে গ্রামের বাড়ি থেকে ফিরছিলাম। আমাদের গ্রামের বাড়ি থেকে শহরে আসতে হলে প্রথমে ইঞ্জিন চালিত ট্রলারে করে কিছুদুর এসে তারপরে লোকাল বাস যাত্রা করতে হয়। ওইদিনো যথারীতি ট্রলারে করে নির্দিষ্ট গন্তব্যে পৌছে বাসে উঠার জন্য বাস স্টপে আসলাম। ভাইয়া টিকিট কেটে আমার হাতে দিয়ে চলে গেল বাঙ্কারে সাথের মালামাল রাখতে। আমি গিয়ে আমাদের সীট এ বসলাম। কিছুক্ষণ পরে গাড়িটিতে এক বৃদ্ধ ভিক্ষুক উঠল। পরনে ছিল লঙ্গি,সাদা ময়লা পাঞ্জাবি,আর মাথায় সাদা টুপি। তখনও গাড়ি প্রায় ফাকা। যাত্রিরা সবাই তখনও উঠেনি। আর সময়টা দুপুরে হওয়ায় যাত্রি সংখ্যাও কম। আমি সাধারনত সচারাচার কাউকে ভিক্ষা দেইনা। লোকটা প্রথমেই আমার কাছেই চাইল,যেহেতু আমাদের সীটটা ছিল একেবারে সামনের দিকে। আমি আমার স্বভাব মত ইগনোর করে গেলাম। লোকটিও কিছু না বলে পিছনে অন্যদের কাছে চলে গেল ।
আমি নিজের মতই মোবাইল বের করে গুতগুতি করছিলাম। ভাইয়া তখনও ফেরেনি।কি যেন কিনতে গেছে । হঠাৎ কিছুক্ষন পরে দেখি সেই বৃদ্ধ ভিক্ষুক লোকটা আবার আমার কাছে আসছে। বুঝলাম উনি এখানে উঠে তেমন কোন সুবিধা করতে পারেননি। আমি এবার উনার মুখের দিকে তাকালাম। উনি আবারও সাহায্য চাইলেন। আমি এবারও ইগনোর করলাম। হঠাৎ উনি বললেন যে কয়টা টাকা দিন,ওষুধ কিনে খাবে। আমি একটু বিরক্ত হয়েই জিজ্ঞেস করলাম কি হইছে আপনার? কিসের জন্য ওষুধ খাবেন?
লোকটা বলল যে উনার ঘাড়ের রগ শুকাইয়া গেছে। এর জন্য ওষুধ কিনে খাইতে হবে। এমনিতেই গরম আর তারউপরে উনি বিরক্ত করেছেন দুইবার তাই মেজাজটা খারাপ হতে ছিল। আর যখন উনি অমন একটা গাজাখুরি মিথ্যা বলল তখন পুরাই মেজাজ খারাপ হল। সাথে সাথে জিজ্ঞেস করলাম কই দেখি কোথায় আপনার রগ শুকাইছে?সম্ভবত উনি এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেননা। তাই একটু অপ্রস্তুত হয়ে গিয়ে ক্ষানিক পরে বলল 'আপনি দেখবেন ? এই যে দেখেন '। বলে ঘাড়ের বা দিকে হাত দিয়ে দেখাল। উনার এই বারের কান্ড দেখে মেজাজ আরও খারাপ হল। আমি উনার ঘাড় টা ভালভাবে পরীক্ষা করে বললাম ' কই শুকাইলো রগ। রাস্তাঘাটে এমন মিথ্যা বলে এই বয়সে ভিক্ষা করছেন কেন?' উনি এইবারে বেশ ভ্যাবাচেকা খেয়ে বলল যে উনাকে পঙ্গু হাসপাতালের ডাক্তার বলে দিছে এই কথা। আমি বললাম যে ডাক্তারের সার্টিফিকেট টা দেখান। যদি দেখাইতে না পারেন কোন প্রমান আপনার খবর আছে। আসলে লোকটার একের পর এক মিথ্যা কথা শুনে মেজাজ পুরাই খারাপ হয়ে গেছিল। লোকটা বেশ ক্ষানিকখন আমার মুখের দিকে চেয়ে থেকে নিচু স্বরে বলল যে তার কাছে কোন প্রমানপত্র নেই। হঠাৎ পাসেথেকে ভাইয়া বলে উঠল ' চাচা আপনি যার সাথে তর্ক করছেন সেও একজন ডাক্তার্। মেডিকেলেফোর্থ ইয়ারে পরে। শুধু শুধু মিথ্যা কথা বলে তর্ক কইরেননা। ' ভাইয়া কখন আসছে আমি তা খেয়াল করিনি। ভাইয়ার কথা শোনার পর বৃদ্ধ লোকটা দেখলাম পুরোপুরি বিদ্ধস্ত অবস্থা।
কোন কথা বলতে পারছেননা। যেন মাথায় আকাশ ভেঙে পরেছে। একনাগারে আমার দিকে তাকিয়ে আছেন তো তাকিয়েই আছেন। হঠাৎ চোখ দুটোও ছল ছল করে উঠল। মনে এখনি হাউমাউ করে কেদে ফেলবেন। কিন্তু উনি তা করলেননা। আমার মুখের দিকেই কেবল ছল ছল চোখে তাকিয়ে রইলেন। কোন কথা বললেননা। উনার এমন আবস্থা দেখে আমার মেজাজ খারাপ অবস্থাটা চলে গিয়ে মন খারাপ হয়ে গেল একটু। একজন বৃদ্ধর সাথে এমনটা না করলেও হত। আমিও উনাকে আর কিছু না বলে মানিব্যাগটা বের করে দেখলাম খুচরো পাঁচ টাকার একটা নোট আছে। আমি সেটা সেই বৃদ্ধর হাতে গুজে দিয়ে বললাম যে এরপর থেকে সাহায্যের জন্য বের হলে ডাক্তারের কাগজ নিয়ে বের হবেন। অন্তত লোকটা যাবার বেলায় এইটুকু সান্তনা নিয়ে যাক যে আমি ওনার অসহায়ত্বটা বুঝতে পেরেছি। লোকটা আর কোন কথা না বলে টাকাটা নিয়ে গাড়ি থেকে ভিজে চোখে নেমে গেল। কিছুক্ষন পরে গাড়িও শহরের উদ্দেশ্যে ছেরে দিল।


গাড়িতে বাকি পথটুকু আসতে আসতে যা ভাবছিলাম তার সারসংখেপ লিখছি। এই বৃদ্ধ লোকটার কিন্তু আজ বাসে বাসে চড়ে ভিক্ষা করার কথা না। ভিক্ষার জন্য দাড়ি টুপি নিয়ে এই বয়সে ছেলে, নাতি,নাতনির বয়সি মানুষের সাথে মিথ্যার আশ্রয় নেয়ার কথা না। উনার বাড়িতে বসে নামাজ রোজা,আর নাতি নাতনি নিয়ে মজা করে দিন কাটানোর কথা। কিন্তু পৃথিবীতে কিছু কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে আজ তার এই পরিনতি। দারিদ্র,অসহায়ত্বের যাতাকলে পিষ্ট জীবনটাকে কোনমতে টেনে পার করার জন্যই আজ এই মিথ্যার আশ্রয়। সামান্য এই রকম কিছু মিথ্যা বলেই সামান্য কটা টাকা দিন শেষে আয় করে এই বয়সে এসেও তার স্ত্রীর মুখে আর নিজের মুখে একটু খাবারের যোগান দেন। আর জীবনের শেষ লগ্নে এসেও শুধু খেয়ে পরে একটু বাচার জন্য নিচ্ছেন মিথ্যার আশ্রয়,মুখোমুখি হচ্ছেন লাঞ্ছনা-বঞ্চনার্। আমার মতই অনেকের কাছেই অপমানিত হন প্রতিনিয়ত। কেউ সেচ্ছায় ,কেউ অনিচ্ছায় এদের অপমান করে।কেউ কেউ আবার এদের অপমান করে আনন্দও পেয়ে থাকে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন,এই বৃদ্ধ লোকটির সামান্য মিথ্যার আশ্রয়টুকুর দায় কার ??????কেনইবা এদের এই বয়সেও মিথ্যার আশ্রয় নিয়ে জীবন বাচাঁনোর লড়াইয়ে নামতে হয়েছে????এ দায় কাদের ?????



১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×