সে রেখেছিল তোমার চোখে চোখ
তুমি তাকে চেয়েছিলে কিছু বলতে
কিন্তু হল না পূরন তোমার সখ
অাঁধার নেমে এসেছিল রাত
আকাশেও ওড়ছিল বিভিন্ন পাখির জাত
তুমি তাকে বলতে ব্যর্থ হলে
অনেকক্ষন চোখ ভাসিয়ে কাঁদলে
তারার পানে চেয়ে থাকলে
কেউ তা বুঝল না
কেউ তা দেখল না
তুমি তার জন্য কিনেছিলে একটি লাল গোলাপ
কিন্তু তা হল না দেয়া
সেদিন তুমি ফিরে এসেছিলে
আজ আবার গেলে
দিলে তাকে ফুল
সে বুঝে নিল তার ভুল
কিন্তু তুমি পারলে না বুঝতে
সেদিন কেন এমন হয়েছিল
আজ কেন হয়নি কিছু বলতে
আজ হল তোমার জানা
সেদিন ছিল না
ভালবাসার গৌরবগাঁথা একটা রঙ্গিন দিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
