somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরেকবার যুদ্ধ করতে চাই

০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার এত পরেও যুদ্ধের কথা বলছি আবার
পারছিনা যে চুপ থাকতে দেখে এত অনাচার
আইন আছে তবে নাই কোন বিচার
সমগ্র দেশেটা যে হয়ে আছে পাপাচার।

হলমার্ক,ডেস্টিনি,শেয়ারবাজার
পূর্বের যা হয়েছিলো,কারণ সমালোচনার
হারিয়ে হাজারো কোটি টাকা
উন্নয়নের দেশটা, হয়েছে আঁকাবাঁকা।

যে স্বপ্ন নিয়ে এসেছে স্বাধীনতা
নীরবে দেখছি আজ তার দৈন্যতা
স্বাধীনতা পেয়েও আজ ভুগছি পরাধীনতা
কি বা হল করে রক্ত যুদ্ধটা??

প্রতিবার হাজারো প্রতিশ্রুতি মাখা কবিতা
নিয়ে আসে নির্বাচনের বারতা
মাইক ফাটিয়ে গলা হাকিয়ে
যায় জানিয়ে গড়বে নতুন দেশ
নির্বাচন শেষে ভুলে যায় সবাই
গড়তে নতুন দেশ।

রাজনীতি এখন লাভজনক ব্যাবসা
লাগেনা যার মুলধনের হিস্যা
রাজপথে হাকিয়ে গলা
ক্ষমতার যখন পরেছি মালা
হবেনা এইবার,আর কোন ঝামেলা।

চলছে ছুটে অনিয়মের ঘোড়া
ক্ষমতা আর আনিয়ম, হয়ে মানিক জোড়া
চাঁদাবাজি,টেন্ডারবাজি,রাতের ক্যাসিনো
সব কিছুতে যেনো ক্ষমতার, আবেশ ছড়ানো।

দশ বছরে কেউ গড়েছে হাজারো কোটি টাকা
কেউ বা গড়েছে অট্টালিকা মাড়িয়ে পীপিলিকা
কেউবা হয়েছে মাফিয়া ডন
রচিয়ে হাজারো খুন
এরি মাঝে পরছে ধরা ক্ষমতার গুনাগুন।

দেশ বিদেশে গুছিয়ে অর্থ
রয়েছে এখনো অনেকে শুদ্ধ
পিওন থেকে বড় কর্তা
বাজিয়েছে আজ দেশের বারোটা।

দূর্নীতি আজ নেই কোথায়?
খুজতে হবে প্যাথলজির আয়নায়
অবিচার, দুঃশাসন আর বাকপরাধীনতা
হয়ে গেছে আজ আমাদের নিত্যতা।

পর্দা,বালিশে আজ বেড়েছে কেনাকাটা
ভেবেছো কি একবারও এসেছে কোথা থেকে টাকাটা??
বাজেটে আয়ের অধিকাংশ টাকা সেটা
দিচ্ছো তুমি যার কর।

চাকুরীজীবি থেকে ধুমপায়ীরা সবাই
রয়েছে এই করের আওতায়।
করেছো কি হিসেব দিলে কত কর বছরের খাতায়??

তোমার টাকা নিয়েছে লুটে
তোমারই মাথায় বন্দুক ঠুকে
রয়েছো নিরুপায়
তবে এসো এইবার কিছু পথ বাতলে যাই।

আরেকটা বার করব যুদ্ধ
পূর্ন স্বাধীনতাকে করব মুক্ত।
থামিয়ে দিবো সকল অনাচার,
অন্যায় অবিচার আর পাপাচার।

আমার দেয়া একটা টাকাও আর
হতে দেবোনা কারো দুর্নীতির কারবার
থামিয়ে দিব আছে যত সন্ত্রাস, চাঁদাবাজ
আইনের শাসন দেশব্যাপী করব বিরাজ।

তবে এসো বন্ধু হাতে মিলিয়ে হাত
নেমে পরি রাজপথে এইটাই যে শেষ প্রভাত।


















সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৯
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×