somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজানে জীবনটাকে সাজিয়ে নিন-1

২৩ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(লেখাটি !@!8082 থেকে নেয়া। সংশ্লিষ্টরা উপকার পাবেন ভেবে অনুবাদ করে দেয়া হলো।)

রমজান মাস এসে গেলো। যারা রোজা রাখতে চান, রাখবেন, তারা এই মাসটাকে আরো সুন্দর করতে সাজিয়ে নিতে পারেন সবকিছু। কর্মজীবি বা শিক্ষার্থী সকলেই বিষয়গুলোকে নিজের মতো করে নিলেই হলো। সাধারণভাবে অনেক রোজাদারের ধারণা, রোজা রাখতে যথেষ্ট এনার্জির প্রয়োজন হয় বলে, রমজান মাসে কাজ কমিয়ে আনা উচিত। আসলে কিন্তুতার প্রয়োজন নেই। বরং কিছুটা পরিকল্পনা থাকলে রমজানে আরো বেশি কাজ করা সম্ভব। আর চাইলে এই পরিকল্পনাগুলোর কিছু কিছু রমজান মাসের বাইরেও কাজে লাগাতে পারেন।

পর্যাপ্ত ঘুমান:
যদি তারাবি শেষ হতে 10টা বেজে যায়, তাহলে চেষ্টা করুন 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে, যাতে সেহেরীতে সহজে উঠতে পারেন। সেহেরী ও ফজরের পরে আরেক দফা ঘুমিয়ে নিতে পারেন। সেটা সম্ভব না হলে জোহরের পরে সামান্য কিছু সময়ের জন্য হলেও বিশ্রাম নিয়ে নিন। লাঞ্চের এই সময়টাকে 15/20 মিনিটের বিশ্রাম আপনাকে যথেষ্ট এনার্জি দেবে। দুপুরের এই বিশ্রামটাকে এখন অনেকেই অবহেলা করেন, কিন্তু একসময় এটার যথেষ্ট প্রচলন ছিল। যারা রোজা রাখছেন শুধু আত্মিকভাবেই উপকৃত হননা, বরং দৈহিকভাবে সুস্থ-সবল ব্যক্তি অনেক শারীরিক উপকারও পান।

সময়টাকে সাজিয়ে নিন:
প্রতিদিনের কাজের একটা তালিকা করুন। মাঝে মাঝে তালিকাটাতে চোখ বুলিয়ে নিন, যাতে নির্দিষ্ট কাজের ব্যপারে আপনি সচেতন থাকতে পারেন। বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো রাখুন তালিকার উপরের দিকে। যদি সুবিধা হয়, তাহলে সারাদিনের কাজের একটা প্ল্যানার সাথে রাখুন। গুরুত্বপূর্ণ ফোন-কল গুলো আগেই সেরে ফেলুন, কারণ দিনের শুরুতে সাধারণত আপনার দরকারি মানুষগুলোকে তাদের কাজের টেবিলেই পেয়ে যাবেন। তালিকার বাকি কাজগুলোর জন্য দিনের বাকি সময়টাকে ভাগ ভাগ করে নিন। এমনও হতে পারে, আপনি অনুমানে একটা সময় হিসাব করলেন, তাতেও সমস্যা নেই, কতটুকু সময়ে কতটুকু কাজ করতে পারছেন, তার একটা হিসাব আপনি পেয়ে যাবেন। যখন আপনি শারীরিকভাবে বেশি সক্রিয়, গুরুত্বপূর্ণ কাজটি তখন করুন। যারা রোজা রাখেন, তাদের জন্য সময়টা সাধারণত সকাল।

দিনের বিভিন্ন সময়ে ই-মেইল বা ম্যাজেসগুলো চেক করুন। তাৎণিকভাবেই বাছাই করে ফেলুন। জরুরিগুলো তাৎণিকভাবে পড়ে, তখনই রিপ্লাই দিয়ে দিন। অন্যগুলো গুছিয়ে রাখুন, দিনের নির্দিষ্ট সময়ে পড়ার জন্য, যে সময়টা আগেই এই কাজের জন্য ঠিক করে রেখেছেন।

দিনের কাজ শেষ করুন আগামী দিনের প্রস্তুতি নিয়ে। চেকলিস্টে চোখ বুলিয়ে যেগুলো শেষ হয়েছে, কেটে দিন। অসমাপ্তগুলো আগামী দিনের তালিকায় তুলে দিন।

আরেকটি আলাদা তালিকায় দিনের সময়টুকুর হিসাব রাখুন। আপনি যদি 6/7 ঘন্টা ঘুমান, কাজ করেন 8 ঘন্টা, যাতায়াতে আরো 2 ঘন্টা, অন্যান্য কাজের জন্য আপনার থাকছে 7/9 ঘন্টার মতো। কেনাকাটা, খাওয়া-দাওয়া, পরিবারে সময় দেয়া- এসবে যাবে আরো 4/5 ঘন্টা। মসজিদে রাতে কিছু বক্তৃতা শোনা, এশা, তারাবি- এসবে যাবে আরো দুই তিন ঘন্টার মতো। আরো দু'ঘন্টার মতো সময় অতিরিক্ত পাবেন আপনি। ইসলাম সম্পর্কে আরো জানার জন্য এ সময়টাকে কাজে লাগাতে পারেন আপনি। শিার্থীরা হোম ওয়ার্ক সেরে নিতে পারেন। কর্মজীবিরা আরো কিছু অতিরিক্ত কাজ করতে পারেন।

(আগামী পর্বে সমাপ্য)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×